বৃন্দাবনে কীভাবে হোলি উৎসব পালন করা হয়, জেনে নিন ফুলন ওয়ালি হোলির মাহাত্ম্য
বৃন্দাবনে কীভাবে হোলি উৎসব পালন করা হয়, জেনে নিন ফুলন ওয়ালি হোলির মাহাত্ম্য
ভারতে হোলি একটি জনপ্রিয় প্রাচীন উৎসব। এটা হিন্দুদের কাছে খুব জনপ্রিয়। এই হোলি উৎসব আমরা রঙের উৎসব বলেও থাকি। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে হোলির কথা আমরা জানতে পারি। এই উৎসবের নানান বিবরণ আছে, যা আমাদের অনেকের কাছেই অজানা। কিন্তু হোলিতে কেন রং দিয়ে খেলা হয়, এমন প্রশ্ন সকলেরই মনেই জাগে। দোল কেন রং দিয়ে খেলা হয়? এর প্রধান কারণ সেইদিন রাধা কৃষ্ণ একসঙ্গে গোপীগণের সঙ্গে আবিরের রঙে মেতে উঠেছিলেন।

হোলির সঙ্গে রাধা কৃষ্ণের সম্পর্ক কী
কিংবদন্তি অনুসারে, কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবন আর মথুরা দুই শহরে কিন্তু উত্তর প্রদেশ। রাধা জন্মগ্রহণ করেছিলেন বারসানায়। উত্তরপ্রদেশের আরও একটি অঞ্চলের নাম হল ব্রজ। ব্রজ কিন্তু ঐতিহ্যের উৎস স্থল বলা হয়ে থাকে।

বৃন্দাবনে হোলি উৎসব পালন
বেনারসের মতও কিন্তু বৃন্দাবনে হোলির বিরাট অনুষ্ঠান সমাবেশ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হন। সেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হোলি উৎসব উদযাপন করা হয়। ব্রজতে কিন্তু শুধু একদিন হোলি উৎসবকে সীমাবদ্ধ রাখা হয়না। প্রায় এক সপ্তাহ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোলি উৎসব পালন করা হয়।

ফুলন ওয়ালি হোলি কী
আপনি জানেন ফুল ওয়ালি হোলি কি? এটি হল একটি অনন্য উৎসব। যা বৃন্দাবনের অন্যান্য উৎসবের সঙ্গে হোলির আগে একাদশীর দিন এটি পালন করা হয়। এই অনুষ্ঠানে পুরো এলাকার লোক উদযাপনে যুক্ত হন। সুন্দর ফুলে সাজিয়ে বাঁকে বিহারী থেকে কৃষ্ণমূর্তি এনে সাদা রঙের পোশাক পড়ে গোস্বামী পুরোহিতরা ফুলের পাপড়ি হাওয়া করে থাকেন।

বিধবাদের হোলি কী
প্রাচীন কাল থেকেই বিধবাদের এই উৎসবে আসা নিষেধ। শুভ উৎসবের নানান কাজ থেকে বঞ্চিত থাকেন বিধবারা। কিন্তু এখন পাগল বাবার আশ্রমে একত্রিত হন। তাঁরাও মনের আনন্দে হোলি খেলেন। বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে এটি কিন্তু একটি। যা দেখে চোখ ফেরানো কঠিন হয়ে পড়ে। ভারতীয় বিধবাদের শুধু সাদা রঙের পোশাক পড়া কথিত আছে।

কীভাবে উদযাপন করা হয় হোলি উৎসব
এই বিশেষদিনে ভক্তরা একে অপরের মুখে আবির ছিটিয়ে দেন। আবার অনেকে এই দিনে রঙের সঙ্গে জল মিশিয়ে সবার গায়ে ছিটিয়ে মেতে উঠেন আনন্দে। ভক্তিমূলক গান ও ভজনেরও আয়োজন করা হয়।












Click it and Unblock the Notifications