সিপিএম চাইছে শূন্য থেকে শুরু করতে, প্রবীণদের বিদায়ে এবার নবীন বরণের অপেক্ষা
সিপিএম চাইছে শূন্য থেকে শুরু করতে, প্রবীণদের বিদায়ে এবার নবীন বরণের অপেক্ষা
৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতনের পর থেকেই একটু একটু করে ভেঙে পড়ছে প্রধান শরিক সিপিএমের সাজানো সাম্রাজ্য। এখন বাংলায় তারা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে শামিল হয়েছে। মাত্র ১০ বছরের মধ্যেই তারা বিধানসভা থেকে মুছে গিয়েছে। স্থানীয় নির্বাচনেও তাদের অস্তিত্ব সংকটে। এই অবস্থায় ফিরে আসার লড়াইয়ে নতুন করে সাজছে সিপিএম।

নতুনদের বরণ করে নেওয়ার অপেক্ষা সিপিএমে
ফিরে আসার লড়াইয়ে শূন্য থেকে শুরু করতে চাইছে সিপিএম। সে জন্য প্রবীণদের বিদায় দিয়ে এবার নবীনে সাজার পরিকল্পনা করে ফেলেছে তারা। বয়সের ভারে শীর্ষসারির নেতারা ন্যুব্জ প্রায়। এবার সময় এসেছে নতুনদের বরণ করে নেওয়ার। সময় থাকতে থাকতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। তাঁদের হাতে পরিচালনার দায়িত্ব দিয়ে ফিরে আসার পথ প্রশস্ত করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছেফিরে আসার লড়াইয়ে শূন্য থেকে শুরু করতে চাইছে সিপিএম। সে জন্য প্রবীণদের বিদায় দিয়ে এবার নবীনে সাজার পরিকল্পনা করে ফেলেছে তারা। বয়সের ভারে শীর্ষসারির নেতারা ন্যুব্জ প্রায়। এবার সময় এসেছে নতুনদের বরণ করে নেওয়ার। সময় থাকতে থাকতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। তাঁদের হাতে পরিচালনার দায়িত্ব দিয়ে ফিরে আসার পথ প্রশস্ত করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।।

এবার বিদায় নেওয়ার সময় হয়েছে প্রবীণদের
শুধু নতুনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দায় নতুন করে শুরু করার জন্যই নয়, কেন্দ্রীয় কমিটি থেকেও বয়স বেঁধে দেওয়া হয়েছে। ফলে গত কয়েক দশক ধরে সিপিএমের প্রথম সারিতে যাঁদের দেখা যাচ্ছে, তাদের এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। রাজ্য কমিটি থেকে প্রবীণদের বিদায়ে আসবেন এবার নবীনরা।

কারা বিদায় নিয়ে পারেন রাজ্য কমিটি থেকে
রাজ্য সম্পাদকমণ্ডলীতে এমন ৬ জন রয়েছে, যাদের এবার বিদায় নিতে হবে। তাঁদের পরামর্শদাতা হিসেবে সিপিএম কাজে লাগাতে পারে। কিন্তু রাজ্য সম্পাদকমণ্ডলীতে ৬ জনের জায়গায় আসবেন নবীন প্রজন্মের নেতারা। রাজ্য কমিটি থেকে যাঁদের সরতে হবে, তাঁদের মধ্যে প্রথমেই নাম রয়েছে বিমান বসুর। রয়েছে সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, মৃদুল দে, মিনতি ঘোষ, এমনকী অশোক ভট্টাচার্যও।

বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এবার সিপিএমে
সিপিএমের রাজ্য সম্মেলন রয়েছে মার্চের শেষে। তারপর এপ্রিলে হবে পার্টি কংগ্রেস। তারপরই হবে নতুন রাজ্য কমিটি গঠন। সেই রাজ্য কমিটিতে এবার নতুন মুখ দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার প্রবীণদের জায়গায় নবীন কারা আসছেন রাজ্য সম্পাদকমণ্ডলীতে। একসঙ্গে প্রবীণদের সরে যাওয়া বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে সিপিএমে।

বাংলায় ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চায় সিপিএম
সিপিএম চাইছে এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে শুরু করতে। বাংলায় ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে, যা যা করণীয় সবরকম চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে সিপিএমের পক্ষ থেকে। এখন দেখান নতুন কারা আসছেন রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটিতে। প্রথমেই যাঁর নাম উঠে আসছেন তিনি হলেন- এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করা মীনাক্ষী মুখোপাধ্যায়।

যাঁদের নাম নিয়ে এবার জল্পনা তুঙ্গে
যে ছয় হেভিওয়েটের এবার বয়সের কারণে রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকা হবে না, তাঁদের মধ্যে পাঁচজনের সরে যাওয়া একপ্রকার নিশ্চিত। অশোক ভট্টাচারযকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সমস্ত দিক খতিয়ে সব শ্রেণির প্রতিনিধি আনার ভাবনা রয়েছে সিপিএমের। বশ কয়েকটি জেলা সম্পাদক-সহ নতুন নাম নিয়ে চর্চা চলছে। চর্চা চলছে আভাস রায়চৌধুরীর নাম নিয়েও। সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি রাখার ভাবনাও রয়েছে সিপিএমের। নতুন কে রাজ্য সম্পাদক হন, তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications