সোশ্যাল মিডিয়ার কার্যধারাকে সৃজনশীল করার পরিকল্পনা সিপিএমে, নয়া গেমপ্ল্যান তৈরি

সোশ্যাল মিডিয়ার কার্যধারাকে সৃজনশীল করার পরিকল্পনা সিপিএমে, নয়া গেমপ্ল্যান তৈরি

শূন্য থেকে শুরু করছে সিপিএম। এবার সতর্ক হয়েই তারা নামছে ময়দানে। বাংলায় আবার প্রাসঙ্গিক হওয়ার লড়াই। লড়াই বাংলায় বিকল্প হয়ে ওঠার। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচারের ভিন্ন আঙ্গিক এসেছে, সেই নেট মাধ্যমকে এবার সতর্ক হয়ে ব্যবহারের করার বার্তা দিল নতুন রাজ্য কমিটি। সিপিএম এবার অত্যন্ত সাবধানী। মেপে মেপে পদক্ষেপ নিতে তৈরি।

নয়া গেমপ্ল্যান তৈরি করছে সিপিএম

নয়া গেমপ্ল্যান তৈরি করছে সিপিএম

সিপিএমে রাজ্য সম্মেলন শেষ হয়েছে সম্র্িতি। এই সম্মেলনে বঙ্গ সিপিএমের ব্যাটন তুলে দেওয়া হয়েছে মহম্মদ সেলিমের হাতে। রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন নবীন প্রজন্মের অনেকেই। প্রবীণদের বিদায় নিয়ে নবীনবরণ করে নিয়েছে সিপিএম। এবার সিপিএমকে প্রাসঙ্গিক করে তোলা, রাজ্য সক্রিয় করে তোলার চেষ্টা শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবার নয়া গেমপ্ল্যান তৈরি করছে সিপিএম।

প্রত্যক্ষ নজরদারি চালানো হবে সোশ্যালে

প্রত্যক্ষ নজরদারি চালানো হবে সোশ্যালে

সিপিএম এবার রাজ্য সম্মেলন থেকে সিদ্ধান্ত নিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও সতর্ক হতে হবে। এখন সোশ্যাল মিডিয়ায় প্রচারের অন্যতম হাতিয়ার। তাই তার ব্যবহার আরও কার্যকরী করে তুলতে হবে। তবে সতর্ক থাকতে হবে, যাতে দলীয় বিবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না পায়। এ বিষয়ে প্রত্যক্ষ নজরদারি চালানো হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

রূপরেখাও তৈরি করে ফেলেছে সিপিএম

রূপরেখাও তৈরি করে ফেলেছে সিপিএম

সিপিএম এ ব্যাপারে আগেও সাবধানী ছিল, এখনও সাবধানী থাকবে। সিপিএমে ব্লক স্তর থেকে শুরু করে জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে সোশ্যাল মিডিয়া টিমে কাজ করার জন্য নির্দিষ্ট দল রয়েছে। যেমন খুশি পোস্ট করার স্বাধীনতা নেই সিপিএমে। কোন বিষয়ে কে মতামত দেবেন সেই রূপরেখাও তৈরি করে ফেলেছে সিপিএম। সেই মতো সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

সামাজিক মাধ্যম ব্যবহার করতে সতর্কতা

সামাজিক মাধ্যম ব্যবহার করতে সতর্কতা

সিপিএম এই কারণেই বাড়তি সতর্ক থাকছে যে, সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের কারণে বিড়ম্বনা বেড়েছে। তার প্রেক্ষিতেই প্রত্যক্ষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিএম সাবধান করে দিয়েছে হোয়াটস অ্যাপ, ফেসবুক-সহ যাবতীয় সামাজিক মাধ্যম ব্যবহার করতে হবে সতর্ক হয়ে। শুধু এই বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতারাই পোস্ট করতে পারবেন। বাকিরা শেয়ার করতে পারবেন সেই পোস্টকে।

সোশ্যাল মিডিয়ার কার্যধারা হবে সৃজনশীল

সোশ্যাল মিডিয়ার কার্যধারা হবে সৃজনশীল

সিপিএম এবারের রাজ্য সম্মেলনে মোট ১২ দফা সিদ্ধান্ত নিয়েচে। তার মধ্যে অন্যতম এই সোশ্যাল মিডিয়ার কার্যকরী ব্যবহার। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় তা উপেক্ষা করাও যাবে না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কার্যধারাকে আরও সুসংহত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে সিপিএম। ব্যক্তি প্রচার বন্ধ করে সোশ্যাল মিডিয়ার কার্যধারাকে সৃজনশীল করে তোলাই তাদের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+