বঙ্গ সিপিএমে নবীনবরণের অপেক্ষা! বিমান-সূর্যরা কি তবে মার্গ দর্শকের ভূমিকায়
বঙ্গ সিপিএমে নবীনবরণের অপেক্ষা! বিমান-সূর্যরা কি তবে মার্গ দর্শকের ভূমিকায়
৩৪ বছর বাংলাকে শাসন করেছে একটানা। কিন্তু বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে পিছোতে পিছোতে পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। প্রায় অস্বস্তি হারাতে বসেছে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। একুশের নির্বাচনে মুছে যাওয়ার পর আবার শূন্য থেকে শুরু করতে চলেছে সিপিএম। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার থেকে রাজ্য সম্মেলনের আসর বসছে কলকাতায়।

সিপিএমে নবীনবরণ, মার্গদর্শক বর্ষীয়ান নেতারা
তিনদিন ধরে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএমের রাজ্য সম্মেলনের কর্মসূচি চলবে। রাজনৈতিক মহল মনে করছে, কলকাতায় অনুষ্ঠিত এই রাজ্য সম্মেলন থেকে সিপিএমে নতুন যুগের শুরু হবে। সিপিএমে বর্ষীয়ান নেতাদের জায়গায় আসবেন নতুন নেতারা। এই সম্মেলন আদতে হয়ে উঠবে নবীন বরণের মঞ্চ। আর সিপিএমের বর্ষীয়ান নেতারা নেবেন মার্গ দর্শকের ভূমিকা।

২০১১-র পর কমিউনিস্টদের সঙ্গী হয়েছে ব্যর্থতা
বিমান বসুর মতো নেতারা পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিপিএমের নেতৃত্বে রয়েছেন। দলের শাখা-প্রশাখা বৃদ্ধি থেকে নেতা তৈরি করা ও নেতৃত্বকে মজবুত করে গিয়েছেন নিরলস চেষ্টার মাধ্যমে। তাঁদেরই সময় ৩৪ বছর ধরে রাজ্যের শাসনভরা সামলেছে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। ২০১১ সালের পরিবর্তনের পর বাংলার কমিউনিস্টদের সঙ্গী হয়েছে ব্যর্থতা।

বর্ষীয়ানরা মার্গদর্শন করবেন সিপিএমের নতুনদের
সিপিএমকে যাঁরা এতদিন পথ দেখিয়েছিলেন, সেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সম্পাদকমন্ডলীর সদস্য রবীন দেব, অশোক ভট্টাচার্য ও মৃদপল দে-রা এবার দলে ভূমিকা বদল করবেন। তাঁরা এবার নেবেন নবীন প্রজন্মের নেতাদের মার্গ দর্শকরে ভূমিকা। তাঁরাই মার্গদর্শন করবেন সিপিএমের নতুন নেতাদের।

নতুন দিগন্ত উন্মোচন হতে পারে বাংলার সিপিএমে
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর অসুস্থতার কারণে অনেক আগেই সরে গিয়েছেন নেতৃত্ব থেকে। পলিটব্যুরো সদস্য হিসেবেও তিনি নেই। তিনি শুধু পার্টির সদস্য। এবার সেই পথে হাঁটতে পারেন বিমান বসু, রবীন দেব, অশোক ভট্টাচার্য ও মৃদুল দে-রা। এবার রাজ্য সম্মেলনের পরেই নতুন দিগন্ত উন্মোচন হতে পারে সিপিএমে। নতুনদের জায়গা দিতে নিতে পারেন কড়া সিদ্ধান্ত।

এবার নতুন রাজ্য সম্পাদক পেতে পারে সিপিএমে
রাজ্য সম্মেলন শুরুর আগে থেকেই সিপিএমে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে এবার সরে দাঁড়াতে পারেন বাংলার প্রবীণরা। সত্তরোর্ধ্ব কেউ যে রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকবেন না, সেই সিদ্ধান্ত সিপিএমে নেওয়া হতে পারে। এবার রাজ্য সম্মেলনে নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হতে, তাঁর হাতে দায়িত্ব দিয়ে সিপিএমে মার্গদর্শকের ভূমিকা নিয়ে পারেন সূর্যকান্ত।

নতুনদের বরণ করে নিতে পারেন প্রবীণরা
নতুনদের জায়গা করে দিয়ে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, মৃদুল দে ও অশোক ভট্টাচার্যরা নিজেরা সরে গিয়ে নতুনদের বরণ করে নিতে পারেন। নতুনের হাতে সিপিএমের দায়িত্বভার দিয়ে তাঁরা মার্গ দর্শনের ভূমিকা নিতে পারেন। সিপিএম এবার নতুন দিশায় হাঁটতে পারেন। এরপর পলিটব্যুরো সদস্যপদও ছাড়তে পারেন বিমান বসু, হান্নান মোল্লারা। ৭৫ না পেরনোয়, সূর্যকান্ত মিশ্র এখনও রয়ে যেতে পারেন পলিটব্যুরোতে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত











Click it and Unblock the Notifications