কর্নাটক বিজয়ের ফর্মুলা মধ্যপ্রদেশেও! বিনামূ্ল্যে বিদ্যুৎ-৫০০ টাকায় গ্যাসের প্রতিশ্রুতি কংগ্রেসের

কর্নাটকে যে মন্ত্রে সাফল্য পেয়েছে কংগ্রেস, মধ্যপ্রদেশেও সেই একই ফর্মুলা প্রয়োগ করতে চলেছে কংগ্রেস। কর্নাটকে জিতেই মধ্যপ্রদেশের জন্য বিনামূ্ল্যে বিদ্যুৎ, ৫০০ টাকায় গ্যাস ও পুরনো পেনশন প্রকল্পের প্রতিশ্রুতি দিল কংগ্রেস। কংগ্রেস সরকারে এলেই তাঁরা এইসব প্রতিশ্রুতি রক্ষা করবেন।

কর্নাটকের পর মধ্যপ্রদেশকে টার্গেট করছে কংগ্রেস। গতবার মধ্যপ্রদেশে বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। সরকারও গড়েছিল। কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০ জন বিধায়ক ভাঙিয়ে বিজেপিতে যোগদান করার পরই কংগ্রেস সরকার পড়ে যায়। বিজেপি ক্ষমতার দখল নেয়। এবার এখানে কর্নাটকের মতোই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

congress

কর্নাটকও কংগ্রেস-জেডিএসের জোট সরকার ফেলে দিয়ে বিজেপি সরকার গড়েছিল। এবার ভোটে কর্নাটকে মাত দিয়েছে কংগ্রেস। ১৩৫ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারা। বিজেপির ভরাডুবির পর মধ্যপ্রদেশেও তাদের হারাতে পরিকল্পনা তৈরি করে ফেলেছে কংগ্রেস।

কংগ্রেস মধ্যপ্রদেশের যুদ্ধ জিততে মানুষের জন জনহিতকর প্রকল্প চালু কররা এবং মানুষকে সেবা দেওয়ার বার্তা দিয়েছেন। মধ্যপ্রদেশে জিতলে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে মধ্যপ্রদেশবাসীদের। আর গোটা দেশের কাছেই গ্যাসের মূল্যবৃদ্ধি যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। কর্নাটকের মতো মধ্যপ্রদেশে জিতলেও ৫০০ টাকায় গ্যাস দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

congress

কর্নাটকের ইস্তেহারে যেমন জনমুখী হয়েছিল এবং কর্নাটকে জেতার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই যেভাবে পাঁচ গ্যারান্টি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, মধ্যপ্রদেশের ক্ষেত্রেও তা হবে বলে জানিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকের ইস্তেহারে নেওয়া রাজ্যের পরিবার, মহিলা, প্রবীণ নাগরিক এবং কৃষকদের জন্য প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে চায় কংগ্রেস। তাই আগেভাগে তা সুরক্ষিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ কংগ্রেস মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য কর্নাটকের অনুরূপ প্রতিশ্রুতি ঘোষণা করেছে। কর্নাটকের মতো মধ্যপ্রদেশেও মহিলাদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে ১৫০০ টাকা মাসিকভাতা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।

congress

মধ্যপ্রদেশে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া হিমাচল, রাজস্থান-সহ কংগ্রেসশাসিত রাজ্যগুলিকে ওল্ড পেনশন স্কিম চালু রয়েছে। মধ্যপ্রদেশেও কংগ্রেস জিতলে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। কর্নাটকে আমরা প্রতিশ্রুতি পূরণ করেছি, এবার মধ্যপ্রদেশ দিতে মধ্যপ্রদেশেও প্রতিশ্রুতি পূরণ করব, জানায় কংগ্রেস।

কর্নাটক নির্বাচনের দৌড়ে কংগ্রেস তাদের ইস্তেহারে পাঁচটি গ্যারান্টির কথা উল্লেখ করা হয়েছিল। তা হল- গৃহ জ্যোতি, গৃহ লক্ষ্মী, অন্ন ভাগ্য, যুব নিধি এবং শক্তি। এই পাঁচ প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত হয়েছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+