কংগ্রেস কি পাল্টে যাবে ২৪-এর আগে, পিকে-এফেক্ট কাজ করতে শুরু করেছে
কংগ্রেস কি পাল্টে যাবে ২৪-এর আগে, পিকে-এফেক্ট কাজ করতে শুরু করেছে
কংগ্রেস ছাড়া বিকল্প নেই। বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসই একমাত্র পথ। তা ফলাও করে জানিয়ে দিয়েছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তবে এই কংগ্রেস বিজেপিকে হারানোর যোগ্য নয়। কংগ্রেসে আরও পরিমার্জন দরকার। এবার কি সেই পরিমার্জনের পথই নিলেন কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধী?

২০২৪-এর আগে পাল্টে যাবে কংগ্রেস
কংগ্রেসের চিন্তন বৈঠক শেষে বিশেষজ্ঞ মহলে মনে করছে, কংগ্রেস বদলানোকর চেষ্টা করছে। ২০২৪-এর আগে কংগ্রেসকে নতুন রূপে দেখা যেতে পারে। কারণ এদিন চিন্তন বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, যা তাদের ভবিষ্যতের প্রশ্নে প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ বটে। মোট কথা কংগ্রেস চাইছে ২০২৪-এর আগে পাল্টে গিয়ে নতুন রূপে আবির্ভূত হতে।

অ-গান্ধী সভাপতি বেছে নিতে হবে
২০১৯-এর ভোটের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদ ছেড়ে সাফ জানিয়েছিলেন, তাদের এবার অ-গান্ধী সভাপতি বেছে নেওয়া উচিত। কিন্তু তিন বছরেও তেমন কোনও মুখ পায়নি কংগ্রেস। এখনও দলের অন্তর্বর্তীকালীন সভাপতি রয়ে গিয়েছেন সোনিয়া গান্ধী। এখনও আদতে কংগ্রেসের শেষ কথা সেই রাহুল গান্ধী। সেই জায়গা থেকে কংগ্রেস এখনও বেরিয়ে আসতে পারেনি।

ভোট কৌশলী প্রশান্ত কিশোর-এফেক্ট!
সম্প্রতি কংগ্রেসকে এক প্রস্তাবনা দিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি কংগ্রেসকে গান্ধী পরিবারের বাইরে থেকে কোনও সভাপতি বেছে নিতে বলেছেন। তা এখনও কংগ্রেস পেরে ওঠেনি। তবে কংগ্রেসের ভাবনায় রয়েছে এবার নির্বাচনে এই গ্র্যান্ড ওল্ড পার্টি নতুন সভাপতি পাবে। তার আগে চিন্তন শিবির থেকে কিন্তু কংগ্রেস বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

এক পরিবার এক পদ নীতি কংগ্রেসে
কংগ্রেস তাদের কমিটিতে প্রাধান্য দিয়েছে কমবয়সীদের। সেই সঙ্গে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তা হল- এক পরিবার এক পদ নীতি। এই নীতির ফলে কংগ্রেস পাল্টে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিগত ৮ বছর ধরে লাগাতার ব্যর্থতা সঙ্গী হয়েছে কংগ্রেসের। এবার সেই ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে চাইছে গ্র্যান্ড ওল্ড পার্টি।

দলে পরিবর্তনের বাদ্যি বেজে উঠল
সোনিয়া গান্ধী এদিনের চিন্তন বৈঠকে বলেন, বিজেপি ভুল পথে পরিচালিত করছে দেশকে। এই অবস্থা থেকে দেশকে মুক্তি দিতে হবে। তা পারে একমাত্র কংগ্রেসি। আর কংগ্রেসের এই মুহর্তে বেশ কিছু পরিবর্তন দরকার। আরও ভালো কাজ করতে হবে। সেই লক্ষ্যে পরিবর্তনের বাদ্যি বাজিয়ে দেন দলের অন্দরেই। তিনি এদিন নতুন কমিটিতে তরুণদের প্রাধান্য দেওয়ার কথা বলেন।

হাতে সময় কম, কংগ্রেসকে মানিয়ে নিতে হবে
তিনি আরও বলেন, তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে এক পদ এক নীতি প্রয়োগ করবে কংগ্রেস। হাতে সময় কম, কংগ্রেসকে দ্রুত সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। দলে অনেক পরিবর্তন আসবে। নবীনদের হাতে দায়িত্ব তুলে দিয়ে প্রবীণদের সঠিক পথ দেখাতে হবে। কংগ্রেস সবাইকে অনেক কিছু দিয়েছে, এবার কংগ্রেসকে দেওয়ার সময় এসে গিয়েছে।

পাঁচ বছরের বেশি এক পদে নয়
কংগ্রেস এই নতুন পরিকাঠামোয় গুরুত্ব দিচ্ছে পারমফরম্যান্সে। এ জন্য রিপোর্ট কার্ড হবে। তার ভিত্তিতে প্রমোশন ও পুরস্কার দেওয়া হবে। কেউ পাঁচ বছরের বেশি এক পদে থাকতে পারবেন না। তারপর তিন বছর পদহীন থাকার পর আবার তিনি নতুন পদে আসবেন। কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেসের সমস্ত কমিটিতে ৫০-এর থেকে কম বয়সী সদস্য ৫০ শতাংশ থাকবে।

সমীক্ষক দল তৈরি হবে কংগ্রেস
সেইসঙ্গে এবার সমীক্ষক দল তৈরি করতে চলেছে কংগ্রেস। সেই সমীক্ষক দলের পরামর্শ মতো রাজ্যওয়াড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। সমীক্ষক দল প্রতিটি রাজ্য সমীক্ষা চালাবে। সেই সমীক্ষা রিপোর্ট শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়বে। সেইসঙ্গে ২০টি বুথ মিলিয়ে একটি মণ্ডল কমিটি গঠন করা হবে। প্রতি ব্লকে থাকবে ৫ থেকে ১০টি মণ্ডল কমিটি।

কংগ্রেস এবার বদলে যাবে, ২৪-এই প্রমাণ
কংগ্রেসে নতুন নীতি প্রণয়ন হতে চলেছে। শুধু স্থায়ী সভাপতি পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। কংগ্রেস এই পদে কাকে বসায় তার উপর অনেক কিছুই নির্ভর করবে। কংগ্রেসের একাংশ মনে করছে, কংগ্রেস এবার বদলে যাবে। তার প্রমাণ মিলবে ২০২৪-এর লোকসভা নির্বাচনেই। গ্র্যান্ড ওল্ড পার্টি নতুন পরিকাঠামোয় ফিরে আসবে এবং বিজেপিকে হারিয়ে দেশকে ফের নতুন দিশা দেখাবে।












Click it and Unblock the Notifications