মমতার ‘দাদামণি’ হলেন শুভেন্দু! নামকরণ নিয়ে জল্পনার মধ্যেই জবাব এল ‘ভাইসোনা’র

মমতার ‘দাদামণি’ হলেন শুভেন্দু! নামকরণ নিয়ে জল্পনার মধ্যেই জবাব এল ‘ভাইসোনা’র

বাংলার রাজনীতিতে দিদি থেকে দিদিমণি নামটা খুব প্রসিদ্ধ হয়েছে। হালে শোনা যাচ্ছে পিসি-ভাইপোর কড়চাও। কিন্তু দাদামণি সে অর্থে একেবারেই আনকোরা। হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বঙ্গ রাজনীতিতে নয়া নাম 'দাদামণি' নিয়ে চর্চা তুঙ্গে। আর 'দাদামণি'র পাল্টা 'ভাইসোনা' নামও শোনা গেল এদিন।

ওই নাম ধরে কাকে ডাকলেন মমতা

ওই নাম ধরে কাকে ডাকলেন মমতা

রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন উঠে এল নতুন ওই নাম- দাদামণি। কাকে উদ্দেশ্য করে নয়া নামে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে ফিসফাস শুরু হয়েছিল সঙ্গে সঙ্গেই। তবে বুঝতে দেরি হওয়ার কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণেই কটাক্ষের সুরে বুঝিয়ে দিয়েছেন ওই নাম ধরে কাকে ডেকেছেন তিনি।

এতদিন ছিলেন একজন, এবার হয়েছেন ‘দাদামণি’

এতদিন ছিলেন একজন, এবার হয়েছেন ‘দাদামণি’

যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনেছেন, সবাই একবাক্যে বলবেন তিনি কাকে বোঝাতে চেয়েছেন নতুন নামে। সম্প্রতি যাঁর নাম তিনি মুখ নেন না। একজন বলেই যাঁকে তিনি বোঝাতেন, যিনি একদা তাঁর দলের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন, সেই শুভেন্দু অধিকারীকেই তিনি নতুন নামে বিভূষিত করেছেন। শুভেন্দুর নাম দিয়েছেন 'দাদামণি'।

শুভেন্দু ‘দাদামণি’ হলেন দিদিমণির সম্বোধনে

শুভেন্দু ‘দাদামণি’ হলেন দিদিমণির সম্বোধনে

তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম নিতেইই না। নন্দীগ্রাম ভোটপর্বে ওই নাম আরও তিক্ত হয়ে উঠছিল মমতার গলায়। তাই ভোটপর্বে শুভেন্দুকে একজন বলেই সম্বোধন করতে শোনা গিয়েছে। এবার শুভেন্দু যখন তাঁকে কটাক্ষের সুরে দিদিমণি বা পিসিমণি বলে আখ্যায়িত করছেন, মমতাও তখন তাঁকে 'দাদামণি' সম্বোধন করে বসলেন।

শুভেন্দুর মাননীয়া থেকে দিদিমণি কটাক্ষ

শুভেন্দুর মাননীয়া থেকে দিদিমণি কটাক্ষ

শুভেন্দু সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয়া বলে কটাক্ষ করেছেন। পিসিমণি বা দিদিমণি নাম নিয়েও নানা তির্যক মন্তব্য করেছে। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী কটাক্ষ করে বলেছিলেন- যেদিন স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে, সেদিন দিদিমণি প্রধানমন্ত্রী হতে পারবেন। আবার আচার্য বিল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, দিদিমণি অবসর নিলেও আচার্য হতে পারবেন না।

মন্দারমণি নাম তো এখন দাদামণি হয়ে গিয়েছে

মন্দারমণি নাম তো এখন দাদামণি হয়ে গিয়েছে

এবার কি তবে সেইসব কটাক্ষের পাল্টা মমতা 'দাদামণি' বলে সম্বোধন করে তোপ দাগলেন। এদিন চাকরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, আমরা লক্ষ চাকরি দিয়েছি ১০০ ভুল হতেই পারে। দাদামণি যে চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর- দাদামণি চাকরি দিয়েছেন, সিবিআই তাঁদের ধরবে না! তারপর বলেন মন্দারমণি নাম তো এখন দাদামণি হয়ে গিয়েছে। তা বলেই তিনি স্পষ্ট করে দেন টার্গেট।

শুভেন্দুকে কেন দাদামণি কটাক্ষ করলেন মমতা?

শুভেন্দুকে কেন দাদামণি কটাক্ষ করলেন মমতা?

এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন শুভেন্দুকে দাদামণি সম্বোধন করলেন? এটা কি দিদিমণির পাল্টা দাদামণি, নাকি দাদার অনুগামীরা এখন তৃণমূলমুখী হওয়ায় দাদাকে কটাক্ষ করে দাদামণি, তা নিয়ে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মোট কথা, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে কটাক্ষ করতে নতুন ওই নামকরণ করেছেন- দাদামণি!

মমতার ‘ভাইসোনা’ আজ ‘দাদামণি’ হয়ে গেল!

মমতার ‘ভাইসোনা’ আজ ‘দাদামণি’ হয়ে গেল!

বয়সে বড় দিদিমণি যখন বর্তমানে প্রতিদ্বন্দ্বী ভাইকে দাদামণি সম্বোধন করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাদামণিও পাল্টা দিয়েছেন। মমতার 'দাদামণি' শুভেন্দু অধিকারী বলেন, আমি তো ওঁর থেকে ১৭ বছরের ছোট। আমাকে দাদামণি বলছেন কেন? আমাকে তো 'ভাইসোনা' বলা উচিত ছিল! কিন্তু বিধানসভা সাক্ষী থাকল কীভাবে মমতার 'ভাইসোনা' আজ 'দাদামণি' হয়ে গেল!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+