মোদীর দলের রথযাত্রার পাল্টা কর্মসূচি মমতার! দলকে নির্দেশ তৃণমূলনেত্রীর

বিজেপির রথযাত্রার পথেই পবিত্র যাত্রা বের করবে তৃণমূল। যেসব জায়গা দিয়ে যেদিন রথযাত্রা বের হবে,ঠিক পরের দিন সেই পথেই যাবে পবিত্র যাত্রা। তৃণমূল সূত্রে খবর, রথযাত্রায় রাজনৈতিকভাবে কোনও বাধা দেওয়া হবে না

বিজেপির রথযাত্রার পথেই পবিত্র যাত্রা বের করবে তৃণমূল। যেসব জায়গা দিয়ে যেদিন রথযাত্রা বের হবে, ঠিক পরের দিন সেই পথেই যাবে পবিত্র যাত্রা। তৃণমূল সূত্রে খবর, রথযাত্রায় রাজনৈতিকভাবে কোনও বাধা দেওয়া হবে না।

তৃণমূলের পবিত্র যাত্রা

তৃণমূলের পবিত্র যাত্রা

বিজেপির রথযাত্রার মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রথযাত্রার পথে কোনও বাধা তৈরি না করা হলেও, যসব রাস্তা দিয়ে রথযাত্রা যেদিন যাবে, পরের দিন সেইপথেই তৃণমূলের পবিত্র যাত্রা বের হবে। ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বে নারাজ মুখ্যমন্ত্রী

গুরুত্বে নারাজ মুখ্যমন্ত্রী

বিজেপির রথযাত্রাকে গুরুত্বে নারাজ তৃণমূল। রথযাত্রাকে ঘিরে প্রশাসনিক কোনও সমস্যা দেখা দিলে, তা প্রশাসনই মোকাবিলা করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রথকে পাত্তা দেবেন না। তাঁর মতে এটা রথযাত্রা নয়, রাবন যাত্রা।

দলকে নির্দেশ মমতার

দলকে নির্দেশ মমতার

বিজেপির রথযাত্রাকে দলের তরফে কোনওভাবে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে দলের কর্মীদের কোনওরকম ঝগড়া-ঝামেলায় জড়িয়ে না পড়তে নির্দেশ দিয়েছেন তিনি।

বিরোধীদের কটাক্ষ

বিরোধীদের কটাক্ষ

বাংলায় বিজেপিকে ডেকে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ফলে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করুন তিনি। দাবি করেছে সিপিএম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+