অনুমতি দিল না পুলিশ, শোভন-বৈশাখীর প্রথম রোড শো ঘিরেই অনিশ্চয়তা তুঙ্গে

অনুমতি দিল না পুলিশ, শোভন-বৈশাখীর প্রথম রোড শো ঘিরেই অনিশ্চয়তা তুঙ্গে

বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রথম বিজেপির ব্যানারে শহরে পথে নামছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। যদিও শোভন- বৈশাখীর রোড শোয়ের কোনও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। যানজটের কারণ দেখিয়ে অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু পুলিশের অনুমতি না পেলেও কর্মসূচি বদল হবে না বলে জানিয়েছে বিজেপি। আজই প্রথম বিজেপির সদর কার্যালয় মুরলীধর লেনে পা রাখবেন শোভন-বৈশাখী। সেখানে শোভনের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে।

শোভন বৈশাখীর রোড শো

শোভন বৈশাখীর রোড শো

আজ শহরে শোভন -বৈশাখী ঝড় তুলতে চলেছেন। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম রাজনৈতিক মঞ্চে শক্তি প্রদর্শন করবেন বিজেপি নেতা। আগেই কর্মসূচি স্থির হয়েছিল। সেই মতোই পরিকল্পনা নেওয়া হয়েছে। মোমিন পুর থেকে বাইক মিছিল শুরু হবে শোভন-বৈশাখীর। হুডখোলা গাড়িতে থাকবেন বিজেপির দুই নেতা। আজই প্রথম বিজেপির মুরলীধ ধর লেনে পা রাখবেন শোভন চট্টোপাধ্যা ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

 অনুমতি দিল না পুলিশ

অনুমতি দিল না পুলিশ

এদিকে বিজেপির পক্ষ থেকে রোড শোয়ের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। কিন্তু যানজটের কারণ দেিখয়ে পুলিশ তার অনুমতি দেয়নি। লালবাজার সূত্র খবর ১০০ গাড়ি ও বাইক নিয়ে রোড শোয়ের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তার থেকেও বেশি গাড়ি ও বাইক রাস্তায় নামাবে বিজেপি এমনই দাবি করা হয়েছে। তাতে শহরে প্রবল যানজটের সৃষ্টি হবে দাবি করেই অনুমতি দেওয়া হয়নি শোভন-বৈশাখীর রোড শোয়ের। এদিকে পুলিশ অনুমতি না দিলেও বিজেিপ রোড শো করবে বলে হুঙ্কার দিয়েছে। নির্দিষ্ট সময়ে বিজেপি কর্মীদের জমায়েত করতে বলা হয়েছে।

 কোন পথে রোড শো

কোন পথে রোড শো

মোমিন পুর থেকে রোড শো শুরু হওয়ার কথা শোভন বৈশাখীর। মোমিনপুর থেকে মাঝেরহাট, অরফানগঞ্জ হয়ে টালিগঞ্জ পর্যন্ত যাওয়ার কথা শোভন বৈশাখীর রোড শো। এরই মাঝে তাঁরা বিজেপির কার্যালয় ছুয়ে যাবেন। আজই প্রথম মুরলীধর লেনে পা রাখছেন শোভন বৈশাখী। তাঁদের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম গেরুয়া শিবিরের হয়ে একক কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন শোভন-বৈশাখী।

দিলীপের হুঙ্কার

দিলীপের হুঙ্কার

পুলিশ শোভন-বৈশাখীর রোড শোয়ের অনুমতি না দিলেও রোড শো হবেই হুঙ্কার দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার নিউটাউনে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন প্ল্যান বি তৈরি করে রেখেছে বিজেপি। পুলিশ অনুমতি না দিলেও হবে রোড শো। গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে। পুলিশ তা আটকাতে পারবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+