ফের ডিএ-র আঁচ নবান্নে! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ সরকারি কর্মীদের
পুলিশের চোখ এড়িয়ে ফের বিক্ষোভ নবান্নে। নেতৃত্বে কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই মহার্ঘভাতা-সহ অন্য নানা দাবি নিয়ে সংগঠনের কর্মীরা একতলায় পোস্টার দিয়ে স্লোগান দিতে শুরু করেন
পুলিশের চোখ এড়িয়ে ফের বিক্ষোভ নবান্নে। নেতৃত্বে কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই মহার্ঘভাতা-সহ অন্য নানা দাবি নিয়ে সংগঠনের কর্মীরা একতলায় পোস্টার দিয়ে স্লোগান দিতে শুরু করেন। অন্যবারের মতো এবারও প্রথমটায় বিপাকে পড়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভ দেখানো সব কর্মীকেই এদিন গ্রেফতার করা হয়েছে।

পুলিশের নজর এড়িয়ে নবান্নে বিক্ষোভ। নজরে পড়তেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। পুলিশ হাতে থাকা পোস্টার কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাঁদের গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ১৯ জন পুরুষ ও ১ মহিলা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই পরিস্থিতিতে এই বিক্ষোভ নিয়ে নবান্নের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।
এর আগেই পুলিশের নজর এড়িয়ে নবান্নে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। গত মার্চে মহার্ঘভাতার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীদের একাংশ। সেই সময়ও বিক্ষোভরত কর্মীদের আটক করে নবান্নের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। যাতে তাঁরা ফিরতে না পারেন সেই ব্যবস্থাও করেছিলেন পুলিশকর্মীরা।












Click it and Unblock the Notifications