Bypoll 2023: বাংলার মাটিতে হারের নয়া রেকর্ড গড়ল বিজেপি, একুশের পর ১০ কেন্দ্রে হার

একুশের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর বাংলার মাটিতে রেকর্ড হারের সম্মুখীন হল বিজেপি। ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনে হারের পর বাংলার ১০ কেন্দ্রে বিজেপি হার মানল তৃণমূলের বিরুদ্ধে। এছাড়া পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনেও তাদের পর্যুদস্ত হয়ে হয়েছে বাংলায়।

২০২১ সালের নির্বাচনে ২০০ আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। এবার বাংলা পারলে সামলা স্লোগান তুলে ২০০ আসন তো দূরস্ত, ৭৭ আসনেই আটকে যায় বিজেপি। আর তৃণমূল যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আবারও দুই শতাধিক আসনে জিতে বাংলার ক্ষমতায় আসে টানা তৃতীয়বার।

বাংলার মাটিতে হারের নয়া রেকর্ড গড়ল বিজেপি

তারপর বিজেপি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছে যে নির্বাচনে, সেই নির্বাচনেই মুখ থুবড়ে পড়েছে। ২০২১ সালের মে মাসের পর ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় ১০টি বিধানসভা কেন্দ্র সাধারণ বা উপনির্বাচন হয়েছে। ১০টি বিধানসভা কেন্দ্রেই তাঁদের হার জুটেছে কপালে। ৯টি কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল, একটিতে কংগ্রেস।

এছাড়া একটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। সেই কেন্দ্রটিও গিয়েছে তৃণমূলের দখলে। একুশের নির্বাচনের পর ভোট হয়েছে-দিনহাটা, শান্তিপুর, খড়দহ, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, গোসাবা, ভবানিপুর, বালিগঞ্জ, সাগরদিঘি ও ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে সাগরদিঘি ছাড়া বাকি ৯টিতেই তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি।

এর মধ্যে আবার তিনটি কেন্দ্র ছিল বিজেপির দখলে। আর সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে বিজয়ী হন কংগ্রেস প্রার্থী। তিনিও আবার যোগ দেন তৃণমূলে। আর লোকসভার উপনির্বাচন হয় আসানসোলে। এটিও ছিল বিজেপির জেতা আসন। কিন্তু প্রথমবার এখানে তৃণমূল জয়ী হয়।

তারপর এর মধ্যে বাংলায় নির্বাচন হয়েছে ১১৭টি পুরসভার। একটি পুরসভাও বিজেপি দখল করতে পারেনি। বাংলায় নির্বাচন হয়েছে পঞ্চায়েতের। সেখানে একটি জেলা পরিষদও বিজেপি জয়ী হতে পারেনি। বিজেপি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও রিগিং করে জয়ের অভিযোগ তুলেছে।

বাংলার মাটিতে হারের নয়া রেকর্ড গড়ল বিজেপি

কিন্তু সেই পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম উপনির্বাচন হয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিজেপি হার মেনেছে নিজেদের জেতা আসনে। তৃণমূলের কাছে এটা তাদের দশম পরাজয়। আর পঞ্চায়েত ও পুরসভা ধরতে দ্বাদশ পরাজয়। এরপর লোকসভা ভোট আসছে, সেখানে বিজেপি কীভাবে ঘুরে দাঁড়ায়, তা-ই দেখার।

বিজেপি এবার ৪২টির মধ্যে ৩৫ লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে। কিন্তু সেই জয় যে ক্রমশ দুরাশায় পরিণত হচ্ছে, তার আভাস ফের উপনির্বাচনে পরাজয়। একের পর এক পরাজয়ের শিকার হয়ে বিজেপি লোকসভায় নিজেদের আসন ধরে রাখতে কতটা সমর্থ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+