ভোজন রসিকদের জন্য বিরাট সুখবর! মাত্র ৯ টাকায় পাবেন জোম্যাটো গোল্ড মেম্বারশিপ
ভোজন রসিকদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল খাবার ডেলিভারি অ্যাপ জম্যাটো। এবার ব্যবহারকারীরা জম্যাটো গোল্ড অপশন সাবস্ক্রাইব করতে পারবেন। আর যার ফলে বিনামূল্যে বাড়ির দরজায় খাবার পেয়ে যাবেন ব্যবহারকারীরা। তাও আবার নামমাত্র টাকা দিয়ে। জম্যাটো গোল্ড সাবস্ক্রাইব করার জন্য কত টাকা দিতে হবে জানেন? খাদ্য প্রিয়রা সেই অঙ্ক শুনলে চমকে যাবেন।
এবার মাত্র ৯ টাকার বিনিময়ে আনলিমিটেড ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আপনিও! খাবার ডেলিভারি অ্যাপ নিয়ে এসেছে এই বিশেষ অফার। একবার সাবস্ক্রাইব করলে যা কার্যকরী থাকবে চার মাস পর্যন্ত। গোল্ড মেম্বারশিপের মাধ্যমে এই সুবিধা পাবেন গ্রাহক।

বর্তমানে ব্যস্ততার দুনিয়ায় চটজলদি খাবার খেতে কে না চান! বিশেষত হোটেল বা রেস্তোরাঁর ফাস্টফুডের উপর বাতি আকর্ষণ থাকে সবার। কিন্তু কাজের মাঝে কিংবা ব্যস্ততার জন্য রেস্তোরাঁ গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খাবার আনতে সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। একই সঙ্গে অসুবিধাও হয়। তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে বিভিন্ন খাদ্য সরবরাহকারী অ্যাপ। যেখানে মাত্র মোবাইলের একটি ক্লিকেই বাড়ির দোরগোড়ায় চলে আসে পছন্দমত যে কোনও খাবার। তাই বর্তমানে জোম্যাটোর মতো অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে।
আপনিও যদি এই জোম্যাটো গোল্ড সাবস্ক্রিপশন পেতে চান তাহলে করতে হবে সামান্য কিছু কাজ
- প্রথমে মোবাইলে জোম্যাটো অ্যাপ খুলুন
- এরপর জোম্যাটো গোল্ড অপশনটি বেছে নিন
- ৪ মাসের জন্য ৯ টাকার গোল্ড প্ল্যানটি বেছে নিন
- এবং সর্বশেষে পেমেন্ট অপশনে গিয়ে টাকা পে করুন
- ব্যাস, এভাবেই আপনি পেয়ে যাবেন জোম্যাটো গোল্ড সাবস্ক্রিপশন। যা থাকছে আগামী ৪ মাসের জন্য












Click it and Unblock the Notifications