Zero Investment Business Ideas: বিনিয়োগ ছাড়াই শুরু হোক আপনার স্বপ্নের ব্যবসা! খোঁজ রইল এই প্রতিবেদনে

Zero Investment Business Ideas: মধ্যবিত্ত সংসারে চাকরিটা সব! ইচ্ছা থাকলেও কিছু করার উপায় থাকে না। কারণ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনও জায়গা নেই। সকালেই উঠেই ১০ টা ৬ টা চাকরির পিছনে ছুটতে হয়। কিন্তু সময় বদলাচ্ছে। কাজের ধরনও বদলাচ্ছে।

শুধু প্রয়োজন ব্যবসা করার মানসিকতা। বিনিয়োগ ছাড়াই ( Zero Investment Business Ideas) শুরু করা যেতে পারে এমন বেশ কিছু ব্যবসায়ীক আইডিয়া রইল এই প্রতিবেদনে। যা সহজেই শুরু করা যেতে পারে। এমনকি চাকরি করার ফাঁকেও শুরু করে দিতে পারেন এই কাজগুলি।

Zero Investment Business Ideas

Zero Investment Business Ideas: বিনিয়োগ ছাড়াই শুরু করুন এই ছয় ব্যবসা

E-MarketPlace এ বিক্রি করুন আপনার প্রোডাক্ট

প্রযুক্তির জুগে অনলাইন নির্ভরতা মানুষের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক বেশি অ্যাপ নির্ভর হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। বাজারই হোক কিংবা পুজোর ফুল! সবটাই অনলাইনের মাধ্যমে কেনাবেচা চলছে। এই অবস্থায় স্যানক্স থেকে মিষ্টি, হ্যান্ডক্রাফট থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস অনলাইনে ( Online Selling) বিক্রি করুন। একাধিক E-MarketPlace রয়েছে।

ইনসুরেন্স Agency

বাড়িতে বসেই খুলে ফেলুন Insurance Agency। মানুষের থেকে জীবন বিমার দাম অনেক বেশী অনেক বেশি। এই অবস্থায় এলআইসি সহ একাধিক বিমা সংস্থার Agency নিয়ে বাড়িতে বসেই এই কাজ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব।

যোগা ক্লাস কিংবা ব্যায়মের সেন্টার

কাজের পিছনে ছুটছে মানুষ। নিজের জন্যে সময় নেই। বাড়ছে রোগের প্রকোপ। এই অবস্থায় বাড়িতেই যোগা ( Yoga Class) কিংবা ব্যায়াম সেন্টার খুলে মোটা রোজগার করতে পারবেন। এজন্যে আলাদা করে বিনিয়োগের প্রয়োজন নেই। এমনকি অনলাইনের মাধ্যমে যোগা ক্লাস করাতে পারবেন।

Zero Investment Business Ideas

ফ্রিলান্স রাইটিংয়ের চাহিদা বাড়ছে

এই কাজের জন্যে কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না। একাধিক ওয়েবসাইটে গিয়ে খুলতে হবে অ্যাকাউন্ট। আর সেখানে লিখে অর্থাৎ Freelance Writing করে মোটা অঙ্কের রোজগার করতে পারা যাবে। আর তা বাড়িতে বসেই করতে পারা যাবে।

হোম বেকারি

বেকারির চাহিদা সবসময়ই রয়েছে! সন্তানের টিফিন হোক কিংবা সকালের ব্রেকফাস্ট বেকারির বেশ কিছু জিনিসের চাহিদা রয়েছে। বাড়িতে বসেই বেকারির কেক ( Home Bakery) সহ নানা কিছু জিনিস তৈরি করতে পারেন। বিশেষ করে যে সমস্ত মহিলা বাড়িতে বসে কিছু করতে চাইছে তাঁরা এই কাজ শুরু করতেই পারেন।

ক্লিনিং/ ডেলিভারি সার্ভিস

স্বামী -স্ত্রী দুজনেই কাজের পিছনে ছুটছেন! সকালে উঠে ইঁদুর দৌড়। বাড়ি-ঘর ঠিক রাখারও সময় হয় না। হাতে রবিবার। একটাই ছুটির দিন। আর সেদিক ক্লিনিং সার্ভিস বুক করেন অনেকেই। আর সেই কাজ করেও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এছাড়াও একাধিক ডেলিভারী অ্যাপ রয়েছে। সেগুলির সঙ্গে যুক্ত হয়েও কাজ করা সম্ভব।

এছাড়াও একেবারে বিনিয়োগ ছাড়াই ব্লগ লিখে, ইউটিউবে ভিডিও বানিয়েও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। এছাড়াও অনলাইন কোচিং করেও এই মুহূর্তে মোটা রোজগার করছেন। একাধিক অ্যাপ রয়েছে সেগুলির সঙ্গেও যুক্ত হয়ে পড়ানো যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+