Zero Investment Business Ideas: বিনিয়োগ ছাড়াই লাখে রোজগার! শুরু করুন এই পাঁচ ব্যবসা
Zero Investment Business Ideas: করোনার পর থেকেই বদলে গিয়েছে অনেক কিছু! বিশেষ করে কর্মসংস্থানে বড় প্রভাব পড়েছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে অর্থনীতিও। এই অবস্থায় অনেকেই সংসার চালাতে ব্যবসাকে বেছে নিয়েছেন। সেখানেও একাধিক চ্যালেঞ্জ।
ভালো ভাবে পুঁজি ঢালনে ব্যবসা দাঁড় করানো খুবই সমস্যার। এই অবস্থায় অনেকেই বাড়ি থেকেই বসেই ব্যাবসা (Business Idea) চালাচ্ছেন। যদিও আপনিও এমন কিছু ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদন আপনার জন্যে। এই প্রতিবেদনেটি পাঁচটি এমন ব্যবসার খোঁজ রইল যেখানে বিনিয়োগ নেই বললেই চলে।

Zero Investment Business Ideas: বিনিয়োগ ছাড়াই শুরু করুন এই পাঁচ ব্যবসা
1. প্যাকিংয়ের কাজ
বহু সংস্থা প্যাকিংয়ের কাজের জন্যে তৃতীয় কোনও ব্যক্তিকে দায়িত্ব দিয়ে থাকে। বিশেষ করে জামা-কাপড়ের বহু সংস্থা রয়েছে বাল্ক প্যাকিংয়ের (packing business from home) দায়িত্ব দিয়ে থাকে। এমকনকি Flipkart কিংবা Amazon এর মতো সংস্থা প্যাকিংয়ের কাজ দিয়ে থাকে। বাড়ির মহিলারা মূলত এই কাজ করে থাকেন। আর এই কাজ করতে কোনও বিনিয়োগ করতে হবে না। খুব অল্প সময়ে মোটা অঙ্কের রোজগারের সুযোগ রয়েছে।
2. মোমবাতি বানানোর কাজ শুরু করুন
সামনেই পুজোর মরশুম। একই সঙ্গে একাধিক রাজ্যে উৎসব রয়েছে। গণেশ পুজো থেকে শুরু হবে। শেষ হবে বাংলায় সরস্বতী পুজো পর্যন্ত। ফলে এই সময় বাড়িতে বসেই মোমবাতির ব্যবসা ( Candle Making Business) শুরু করতে পারেন। এজন্যে বিনিয়োগ নাম মাত্র। কিন্তু চাহিদা থাকায় রোজগার অনেক বেশি। ডিজাইনার মোমবাতি তৈরি করলে তো কথাই নেই।
3. বেবি সেটিং ব্যবসা -
আজকাল বাবা-মা সবাই কাজে ব্যস্তা! সকাল হলেই অফিসের কাজে বেরিয়ে যেতে হয়। এই অবস্থায় সন্তান কোথায় থাকবে সেটা খুবই চ্যালেঞ্জের হয়। এই অবস্থায় শহর অঞ্চলে babysitting (business) ব্যবসা বাড়ছে। অনেকেই এমন জায়গায় সন্তানদের রেখে কাজে বের হন। এজন্যে মাসিক একটা টাকা নিচ্ছে এমন সংস্থাগুলি। বিনিয়োগ না করেই এতে মোটা টাকা রোজগারের সুযোগ আছে।
4. জুয়েলারি কিংবা শাড়ির ব্যবসা
সামনেই উৎসব। আর সেই বিষয়টিকে মাথায় রেখে বাড়িতে বসেই শুরু করতে পারেন জুয়েলারি কিংবা শাড়ির ব্যবসা (Jewellery or saree business idea)। আজকের দিনে জুয়েলারির চাহিদা ব্যাপক রয়েছে। বিশেষ করে হাতে বানানো ব্যবসার চাহিদা মহিলাদের অনেক প্রিয়। ফলে তা শুরু করতেই পারেন। সঙ্গে শাড়ি তো রয়েছেই। প্রথমে অল্প করে শুরু করতে পারেন।
5. ব্লগ কিংবা ইউটিউবে ভিডিও
যদি আপনি লিখতে ভালোবাসেন তাহলে ব্লগ (Vlog) খুলে লেখালেখির কাজ শুরু করতে পারেন। সেখান থেকেও রোজগার হওয়া সম্ভব। গুগল সেই সুযোগ দেয়। তবে এখন ভিডিও (You tube) সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি জনপ্রিয়। তা সে গুগল হোক কিংবা ফেসবুক (Facebook)। ভিডিও বানিয়ে ডলারে রোজগার সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications