ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না
ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না
ডেবিট এবং ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের সময়সীমা বাড়িয়ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নয়া নিয়ম প্রথমে ১লা জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখন টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। রা এখনো কার্ড টোকেনাইজ করেননি তাদের কাছে আর মাত্র কয়েকদিনই রয়েছে। বলে রাখা প্রয়োজন, সমস্ত ক্রেডিট এবং ডেবিট কার্ডকে ইউনিক টোকেন দিয়ে রিপ্লেস করা হবে। অর্থাৎ, কার্ড পেমেন্টের সময় একটি টোকেন জেনারেট হবে যা গ্রাহকের বিশদ প্রকাশ না করেই অর্থপ্রদানের অনুমতি দেবে। নয়া এই পদ্ধতি আগের থেকে অনেক বেশি সুরক্ষিত বলা হচ্ছে।

টোকেনাইজ সিস্টেম চালু হলে কি হবে?
রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচাতে এবং সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ নিয়েছে। টোকেনাইজেশনের পরে, কার্ডের তথ্য শুধুমাত্র সেই কোম্পানির নেটওয়ার্কে সংরক্ষণ করা যেতে পারে যে কিংবা যারা এটি জারি করেছে। যে সমস্ত মার্চেন্টের কাছে গ্রাহকদের ডেটার তথ্য রয়েছে তা ডিলিট করতে হবে। ফলে ব্যক্তিগত ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। টোকেনাইজেশন সিস্টেম বিনামূল্যে হবে।

টোকেনাইজেশনে সম্মত না হলে কি হবে?
যদি কোনও গ্রাহক টোকেনাজেশনের জন্যে সহমত না হয় তাহলে গ্রাহককে বারবার সমস্ত তথ্য দিতে হবে। অর্থাৎ অনলাইনে পেমেন্ট করতে হলে শুধু CVV দিলেই হবে না, নাম, কার্ড নম্বর এবং কার্ডের বৈধতার মতো সমস্ত কার্ডের বিবরণ লিখতে হবে। অন্যদিকে, যদি কোনো গ্রাহক কার্ডটি টোকেনাইজ করতে সম্মত হন, তবে লেনদেন করার সময় তাকে শুধুমাত্র CVV এবং OTP বিবরণ দিতে হবে। তবে টোকেনাইজেশন বাধ্যতামূলক নয়। তবে এটি আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে সহজ করবে।

কীভাবে টোকেন জেনারেট করা যাবে?
যে কোনো গ্রাহককে টোকেন সিস্টেমের জন্য কার্ড কোম্পানির কাছে অনুরোধ করতে হবে। আর এরপরেই কার্ডের সমস্ত বিবরণ এবং ব্যবহারকারীর মোবাইল কিংবা ট্যাবলেট থেকে একটি টোকেন তৈরি হবে। আর সেই টোকেন তৈরি হওয়ার পর ওই কোম্পানি তা গ্রাহকদের সঙ্গে শেয়ার করবে। আর এর মাধ্যমে গ্রাহক সবরকম সুবিধা নিতে পারবে।

কার্ড কীভাবে টোকেনাইজ করবে?
পছন্দের শপিং ওয়েবসাইট/অ্যাপ-এ গিয়ে পণ্য বা পরিষেবা কেনার জন্য অর্থপ্রদান করতে হবে। আর এরপরেই "Secure your card" কিংবা "Save card as per RBI guidelines" থাকা অপশনে ক্লিক করতে হবে। সেভা অপশনে ক্লিক করতে হবে এবং ওটিপি ক্লিক করতে হবে। এর পর আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড টোকেনাইজ হয়ে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications