বাঁশ বাগানেই লুকিয়ে লাখ লাখ টাকা! ভাগ্য ফেরাতে পড়ুন প্রতিবেদনটি

Business Idea: চাকরি করতে করতে ক্লান্ত! ভাবছেন এবার নিজে কিছু করবেন। কিন্তু সে ভাবে বিনিয়োগের জন্যে অর্থ নেই। জমি আছে কি!!! তাহলেই কিন্তু জমে যাবে। দারুন একটি ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে। তবে চাষাবাদ কিংবা জমির কাজে বিশেষ পারদর্শী হতে হবে।

তাহলে বিনিয়োগের কিছুটা হলেও কমতে পারে। ভাবছেন তো কী এমন ব্যবসা (Business Idea)? যা করে মোটা অঙ্কের রোজগার সম্ভব।

Bamboo Cultivation business

Business Idea: চাহিদা আছে বাঁশের

এখন নতুন প্রজন্মও চাষ কিংবা কৃষি সংক্রান্ত বিভিন্ন স্টার্টআপ খোলার বিষয়ে আগ্রহী। বিশেষ করে ডেয়ারি ফার্ম থেকে শুরু করে ফুল চাষের ব্যবসায় (Business Idea) বিনিয়োগ করছেন। এমনই একটি দারুণ ব্যবসা বাঁশ চাষ (Bamboo Cultivation)। পুজোর প্যান্ডেল হোক কিংবা কনস্ট্রাকশনের কাজে বাঁশের চাহিদা ব্যাপক। এছাড়াও বিভিন্ন কাজে বাঁশের প্রয়োজন হয়। বিপুল পরিমান এই চাহিদার কথা মাথায় রেখেই শুরু করতে পারেন বাঁশ চাষ (Bamboo Cultivation)।

Business Idea: কীভাবে করবেন

বাঁশ চাষ (Bamboo Cultivation) খুব সহজ। যে কোনও জায়গায় করা যেতে পারে। দেশের পূর্বাঞ্চলে বাঁশের উৎপাদন অনেক বেশি হয়। এক হেক্টর জমিতে প্রায় ১৫০০ বাঁশের চারা রোপণ করা যায়। তবে বাঁশের যে চারা রোপণ করবেন তা একটি ভালো জাতের লাগানোর চেষ্টা করবেন।

এক্ষেত্রে বাঁশের আরও বিখ্যাত প্রজাতি যেমন কিমোনোবামবুসা ফ্যালকাটা, মেলোকানা ব্যাকিফেরা, ডেনড্রোক্যালামাস স্ট্রিক্স, বাম্বুসা পলিমর্ফা, ডেনড্রোক্যালামাস হ্যামিলটোনি এবং বাম্বুসা ওরান্ডিনেসি মতো চারা রোপণ করতে পারেন। এতে ভালো মুনাফা (Business Idea) পেতে পারেন।

Business Idea: ভর্তুকি দেবে সরকার

জাতীয় বাঁশ মিশনে (National Bamboo Mission) বাঁশ চাষের ক্ষেত্রে কৃষকদের আর্থিক সাহায্য করে। যে কোনও রাজ্যের কৃষক এই বিষয়ে আবেদন জানাতে পারেন। সরকার 50% পর্যন্ত কৃষকদের এই চাষে ভর্তুকি দিয়ে থাকে। আর এই সুবিধা নেওয়ার জন্যে National Bamboo Mission এর অফিসিয়াল ওয়েবসাইট- nbm.nic.in -এ করতে পারেন। এই বিষয়ে আরও এই বিষয়ে (Business Idea) জেনে নিন ওই ওয়েবসাইট থেকেই।

Business Idea: রোজগার কেমন

বাঁশের প্রথম কাটা হয় রোপণের প্রায় চার বছর পরে। যদি এক হেক্টরে জমিতে চার বছরে বাঁশের চাষ (Bamboo Cultivation) করে চার লাখ টাকা পর্যন্ত রোজগার (Business Idea) করা যেতে পারে। শুধু তাই নয়, বাঁশ চাষের মাঝে থাকা খালি জমিতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বাড়তি অর্থ উপার্জন করতে পারেন এবং চাষের খরচ সহজেই আদায় করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+