Royal Enfield এর Reown থেকে Classic 350 কিনুন জলের দরে! অফার প্রাইস মাসে ৩,৮৭৫ টাকা

Royal Enfield: নতুন প্রজন্মের কাছে Royal Enfield একটা নাম! সংস্থার তৈরি একাধিক বাইক নতুন প্রজন্মের রাইডারদের কাছে প্রথম পছন্দের। আর এই পছন্দের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের বাইক লঞ্চ করেছে সংস্থা। তবে দাম একটা বড় চ্যালেঞ্জ। ইচ্ছা থাকলেও অনেকেই এই বাইক কিনতে পারেন না।

অনেক সময় সেকেন্ড হ্যান্ড Royal Enfield কিনলেও ঠকতে হয়। আর তা মাথায় রেখেই Reown সার্ভিস এনেছে Royal Enfield।

Royal Enfield

  • Royal Enfield: Reown সার্ভিস কী?

সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অনেককেই ঠকতে হয়। আর এই কথা মাথায় রেখে Reown সার্ভিস এনেছে Royal Enfield। যার মাধ্যমে সংস্থা সার্টিফায়েড বাইক বিক্রি করে থাকে। কলকাতা সহ দেশের একাধিক মেট্রো শহরে Royal Enfield এই সার্ভিস শুরু করেছে। সংস্থার দাবি, বাইরে থেকে Royal Enfield এর সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। কিন্তু Reown থেকে গাড়ি কিনলে সেই সমস্যা হবে না বলেই দাবি সংস্থার। এমনকি বেশ কিছু অফার এবং EMI অপশন পাবেন গ্রাহকরা। সঙ্গে বিভিন্ন অফারের সুবিধাও পাবেন।

  • Royal Enfield: Classic 350 কিনুন জলের দরে

Royal Enfield এর অন্যতম সেরা বাইকগুলির মধ্যে একটি Classic 350। আর এই বাইকটি কিনতে পারবেন একেবারে জলের দরে। Reown ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, প্রথম মালিকের গাড়ি। ২০১৬ সালের মডেলে রয়েছে Classic 350 বাইকটি। ৮৪ হাজার ৮৩১ কিমি পর্যন্ত বাইকটি চলেছে। এখন তা এক লাখ ২৫ হাজারে কিনতে পারবেন। দারুণ EMI অপশনও দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে 3,875 টাকা করে পড়বে। এই বিষয়ে আরও জানতে Royal Enfield এর Reown ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।, এছাড়াও একাধিক বাইকের অপশনও রয়েছে সাইটে।

  • Royal Enfield: বিক্রি করতে পারবেন নিজের বাইকও

Reown এর মাধ্যমে নিজের কাছে থাকা Royal Enfield এর বিক্রি কিংবা এক্সচেঞ্জের সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+