Bank Auction Properties For Sale: সস্তায় বাড়ি কিংবা দোকান কেনার সুযোগ দিচ্ছে PNB! জানুন কীভাবে
Bank Auction Properties For Sale: দীর্ঘ মেয়াদে সম্পত্তিতে বিনিয়োগ সবসময়ই ভালো বলে মনে করা হয়! আর তা সে বাড়ি হোক কিংবা দোকান ঘর। এই অবস্থায় পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB) ক্রেতাদের সস্তায় বাড়ি কিংবা দোকান কেনার সুযোগ দিচ্ছে! ভাবছেন কীভাবে?
সম্প্রতি ব্যাঙ্কের তরফে বেশ কিছু প্রোপার্টি নিলামে (Properties For Sale) তোলা হবে! এই সমস্ত ব্যাঙ্ক থেকে লোন ( Bank Loan) নিয়ে কেনা হলেও তা শোধ করতে পারা যায়নি। আর সেই সমস্ত সম্পত্তি নিলামে তুলবে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। কিন্তু কীভাবে ওই সম্পত্তি কেনতে পারবেন? ঋণের পরিমাণ পুনরুদ্ধার করতে ১১,৩৭৪টি বাড়ি এবং ২,১৫৫ টি দোকান নিলাম করার কথা জানিয়েছে PNB। আর এর মাধ্যমে কিছুটা হলেও সস্তাতে কিনতে পারবেন এই সমস্ত সম্পত্তিগুলি।

কবে হবে সেই নিলাম?
অনলাইনের মাধ্যমেই ব্যাঙ্কের এই নিলামে ( Bank Auction ) অংশ নেওয়া যাবে। একেবারে ই-নিলামের মাধ্যমে সস্তায় বাড়ি কিংবা দোকান কেনার সুযোগ রয়েছে। কিন্তু কবে হবে সেই নিলাম? আগামী ২০ জুলাই এই নিলাম হওয়ার কথা রয়েছে। যদিও প্রথম পর্যায়ে একটি নিলাম হয়ে গিয়েছে। আর তা হয়েছে গত ৬ জুলাই।
কোন সম্পত্তির নিলাম হবে
দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক Punjab National Bank। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে টুইটারে নিলামের বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট মোতাবেক ১১ হাজার ৩৭৪ টি বাড়ি এবং ২,১৫৫ টি দোকান নিলামে (Bank Auction Properties) তোলা হবে। এছাড়াও ১ হাজার ১১৩টি শিল্প প্রতিষ্ঠান, ৯৮টি কৃষি জমি ও ৪৫টি অন্যান্য সম্পত্তি নিলামে তোলা হবে বলেও পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য www.ibapi.in ওয়েবসাইটে পাআওয়া যাবে বলে ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
সস্তায় কীভাবে কিনবেন?
এই নিলামে অংশ নেওয়ার জন্যে প্রথমে এই লিঙ্কে- https://ibapi.in/ যেতে হবে। লিঙ্কটি খোলার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে ই-নিলাম সম্পত্তির বিবরণ উঠে আসবে। এরপর নোটিশে দেওয়া সম্পত্তির টাকা জমা করতে হবে। এরপর কেওয়াইসি সংক্রান্ত নথি সংশ্লিষ্ট শাখাতে জমা করতে হবে।
ই-নিলামে অংশগ্রহণের জন্য ডিজিটাল স্বাক্ষর খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্টার করার পর ইমেল-আইডিতে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাঠাবে ব্যাঙ্ক। যার মাধ্যমে ই-নিলামে অংশ নেওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় পিএনবি শাখাতে যোগাযোগ করতে পারেন। এমনকি সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications