৬.৬১ লাখ টাকার গাড়িটি কিনুন একেবারে দু'লাখ টাকায়! কীভাবে? এমন অফার মিস করলে পস্তাবেন
Used Cars Offers: দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা Maruti Suzuki। হ্যাজব্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের SUV রয়েছে সংস্থার তালিকায়। শুধু তাই নয়, সমস্ত ক্রেতার কথা চিন্তা করে বিভিন্ন রেঞ্জের গাড়ি এনেছে Maruti Suzuki। হ্যাজব্যাক সেগমেন্টের সেরা গাড়ি Maruti Suzuki Baleno।
সংস্থার বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি এটি। Baleno এর ডিজাইন থেকে ফিচার রীতিমত গ্রাহকদের নজর (Used Cars Offers) কেড়েছে। শুধু তাই নয়, মাইলেজও যথেষ্ট বেশি এই গাড়ির।

- Used Cars Offers: এক নজরে দাম
Maruti Baleno এর এক্স শোরুম দাম 6.61 লাখ টাকা। তবে এটি বেস মডেলের দাম। তবে টপ মডেল কিনতে হলে এক্স শোরুম প্রাইস হবে 9.88 লাখ টাকা। তুলনামূলক কিছুটা হলেও বেশি। ইচ্ছা থাকলেও Maruti Baleno কেনার সাহস দেখান না অনেকেই। এক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড Maruti Baleno বেস্ট হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক এই মডেলের সেরা তিনটি গাড়ির বিষয়ে বিস্তারিত। সেকেন্ড হ্যান্ড হলেও দারুণ ফাইনান্স প্ল্যান পাওয়া যাবে এতে।
- Top 3 Best Deals for Second Hand Maruti Suzuki Baleno
Deal 1- Second Hand Maruti Baleno একেবারে অর্ধেক দামে কেনার সুযোগ মিলবে। DROOM ওয়েবসাইটে গাড়িটি রয়েছে। তবে Maruti Baleno গাড়িটি ২০১৫ সালের মডেলের। দাম রাখা হয়েছে মাত্র দু'লাখ টাকা। একেবারে প্রথম মালিকের গাড়ি এটি। কোনও দাগ নেই গাড়িটিতে। এমনকি কাগজপত্রও একেবারে ঠিক রাখা হয়েছে। এই বিষয়ে আরও জানতে ওয়েবসাইটটি দেখতে পারেন। কলকাতা সহ একাধিক মেট্রো শহরে এই সুবিধা মিলবে।
Deal 2- Used Maruti Baleno কিনবেন? তাহলে OLX ওয়েবসাইটটি ভালো করে দেখতে পারেন। একাধিক অপশন রয়েছে। যার মধ্যে একটি 2016 সালের Baleno মডেল রয়েছে। তবে গাড়িটির দ্বিতীয় মালিকের। অর্থাৎ কেউ যদি কেনে তাহলে তিনি হবে থার্ড মালিক। দাম রাখা হয়েছে 2.9 লাখ টাকা। এক্ষেত্রে কোনও ফাইনান্স প্ল্যান রাখা হয়নি। সরাসরি ক্রেতার সঙ্গে ডিল করে এই গাড়ি কেনা যাবে। তবে গাড়িটি রয়েছে দিল্লির রেজিস্ট্রেশনে।
Deal 3- Maruti Baleno Second Hand এর গাড়ি খুজছেন? তাহলে QUIKR ওয়েবসাইটে খোঁজ করতে পারেন। Maruti Suzuki Baleno Zeta সিরিজের একটি গাড়ি আছে। ২০২০ সালের এই গাড়িটি মাত্র ২১ হাজার কিমি চলেছে। দাম রাখা হয়েছে 5,85,000 টাকা। টপ মডেলের দাম অনেকটাই বেশী। সেখানে অনেকটাই কমে এই গাড়ি কেনার সুযোগ রয়েছে। গাড়িটির রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গের নম্বরে করা হয়েছে।












Click it and Unblock the Notifications