মাত্র ২৫ হাজার টাকা ঘরে আনুন Royal Enfield Hunter 350! এরপরেও এত কিছু ভাবছেন?

Royal Enfield Hunter 350: নতুন প্রজন্মের কাছে পছন্দের বাইক Royal Enfield। দামের কারণে অনেকেই তা কিনতে পারেন না। তবে Royal Enfield Hunter 350 বেশ নজর কেড়েছে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে 13,536 ইউনিট Hunter 350 বিক্রি করেছে Royal Enfield। বাইকের শক্তিশালী ইঞ্জিন এবং নিয়ো রেট্রো লুক এবং ডিজাইন বিশেষ ভাবে রাইডারদের নজর কেড়েছে।

তুলনামূলক অন্যান্য বাইকের থেকে Royal Enfield Hunter 350 এর দাম কিছুটা কম। আর তা বিক্রির অন্যতম কারণ। যদি আপনিও Royal Enfield Hunter 350 কিনতে চান তাহলে এটাই কিন্তু সঠিক সময়। একনজরে দেখে নেওয়া যায় খুঁটিনাটি তথ্য-

royal enfield

  • Royal Enfield Hunter 350: ফিচার এবং স্পেসিফিকেশন

Royal Enfield Hunter 350 বাইকটিতে মোট তিনটি ভেরিয়েন্ট রয়েছে। বেস মডেলের এক্স-শোরুম দাম পড়বে 1,49,900 টাকা। তবে টপ মডেলের এক্স-শোরুম প্রাইস হবে 1,74,655 টাকা। অন্যদিকে Hunter 350 এ 349.34 সিসির শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 20.4 পিএস পাওয়ার এবং 27 নিউটন মিটর পর্যন্ত টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। মাইলেজ প্রতি লিটারে 36.2 kmpl পর্যন্ত পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

অন্যদিকে Royal Enfield Hunter 350 এর ওজন 181 কিলোগ্রাম। ফলে যে কোনও বয়সের মানুষ এই বাইক চালাতে পারবে। অন্যদিকে ডিস্ক ব্রেক্ল, ডুয়েল চ্যানেল এবিএস, টিউবলেস টায়ার, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং এবং ইউএসবি পোর্ট সহ একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে।

  • Royal Enfield Hunter 350 Retro প্ল্যানের বিষয়ে একনজর-

Royal Enfield Hunter 350 Retro অন-রোড প্রাইস 1,66,164 টাকা। মাত্র ২৫ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে এই বাইক কিনতে পারবেন। তবে বাকি টাকা অর্থাৎ 141164 টাকা লোন হিসাবে নিতে পারবেন। তিন বছরের জন্য ৯ শতাংশ সুদের হারে এই লোন পাবেন। এক্ষেত্রে ৩৬ মাস পর্যন্ত 4,489 টাকা এএমআই অর্থাৎ মাসিক কিস্তি দিতে হবে। এক্ষেত্রে মাত্র ২০ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।

Royal Enfield Hunter 350 Metro - এই ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম হবে 1.7 লাখ টাকা। অনরোড প্রাইস হবে 1,88,063 টাকা। যদি ২৫ হাজার টাকা ডাউনপেমেন্ট করেন তাহলে Hunter 350 Metro এর জন্য বাকি টাকা অর্থাৎ 163063 টাকা লোন হিসাবে নিতে পারবেন। ৩৬ মাসের জন্য সুদ হবে ৯ শতাংশ। এক্ষেত্রে মাসিক ইএমআই হবে 5,185 টাকা। এক্ষেত্রে ২৪ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।

Royal Enfield Hunter 350 Metro Rebel - Royal Enfield Hunter 350 এর টপ ভেরিয়েন্ট Hunter 350 Metro Rebel। এক্স-শোরুম প্রাইস হবে 1,74,655 লাখ টাকা। অন রোড প্রাইস হবে 1,93,604 টাকা। আপনি যদি Hunter 350 Metro Rebel ভেরিয়েন্ট 25,000 টাকার ডাউন পেমেন্ট দিয়ে বুক করেন তাহলে আপনাকে বাকি 168604 টাকা লোন নিতে হবে। এক্ষেত্রে মাসিক ইএমআই হবে 5,362 টাকা।

কলকাতায় কিছুটা আলাদা হবে দাম। এই বিষয়ে আরও জানতে যে কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+