Cheapest BMW Bike: KTM 390 Duke-Royal Enfield ভুলে যান! সবথেকে সস্তায় কিনুন BMW G 310 R

Cheapest BMW Bike: বিশ্বের অন্যতম প্রিমিয়াম গাড়ি এবং বাইক নির্মাতা সংস্থা BMW! শুধু তাই নয়, BMW মানেই আকর্ষণীয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে ফিচার! তবে দাম মধ্যবিত্তের অনেকটাই আয়ত্তের বাইরে। তা সে গাড়ি হোক কিংবা বাইক। তবে রাইডারদের জন্যে সুখবর। মাত্র ৩ লাখ টাকার মধ্যেই এবার চলে আসবে BMW এর বাইক (Bike)।

আর সেটি হল BMW G 310 R। এটাই ভারতের বাজারে বিএমডাবলু'র সবথেকে সস্তার (Cheapest BMW Bike) বাইক। বাজারে থাকা KTM 390 Duke, Royal Enfield Interceptor 650 এবং Honda CB300R-এর মতো বাইককে সহজেই টক্কর দিতে সক্ষম BMW G 310 R।

BMW G 310 R

  • Cheapest BMW Bike: ইঞ্জিন

একটি মাত্র ভেরিয়েন্টেই পাওয়া যায় (Cheapest BMW Bike) সস্তার BMW G 310 R। এতে 313cc এর লিকিউড কুল্ড সিঙ্গল সিলিন্ডার দেওয়া হয়েছে। যা কিনা 34PS এবং 28NM জেনারেট করতে সক্ষম। BMW G 310 R বাইকটিতে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে। এতে ফুয়েল ট্যাঙ্ক 11 লিটার ক্যাপাসিটির দেওয়া হয়েছে। এর কার্ব ওজন 158.5 কেজি। এটি মাত্র 8.01 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করে।

  • Cheapest BMW Bike: হার্ডওয়ার

BMW G 310 R বাইকটিতে 41 মিমি আপসাইড ডাউন (USD) টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটির পিছনে প্রিলোড অ্যাডজেস্টবেল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ফ্রন্ট এবং রিয়রে জথাক্রমে 300 মিলিমিটার এবং 240 মিলিমিটার সিঙ্গল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এতে 17-ইঞ্চি অ্যালয় হুইল (Cheapest BMW Bike) দেওয়া হয়েছে। যা Michelin পাইলট স্ট্রিট টায়ার দেওয়া হয়েছে।

  • Cheapest BMW Bike: ফিচার

BMW এর নয়া G 310 R বাইকটিতে একাধিক আধুনিক ফিচার (Cheapest BMW Bike) দেওয়া হয়েছে। আছে এলইডি ডিআরএল এবং টার্ন ইন্ডিকেটর সহ অল-এলইডি আলো। রাইড-বাই ওয়্যার থ্রটল, স্লিপার ক্লাচ, অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাচ লিভারের মতো একাধিক আধুনিক ফিচার। এছাড়াও ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার। পাশাপাশি BMW এর নয়া G 310 R বাইকটিতে পাস সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে।

  • Cheapest BMW Bike: দাম

ভারতে BMW এর সবথেকে সস্তার মোটরবাইক BMW G 310 R। দিল্লিতে বাইকটির এক্স-শোরুম দাম (Cheapest BMW Bike) পড়বে মাত্র 2.90 লাখ টাকা। কলকাতায় এই বাইকের দাম পেতে যে কোনও বিএমডাবলু'র শো-রুমে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+