Indian Railways: বুলেট ট্রেন টার্মিনাল থেকে Vistadome কোচ! ২০২৩ সাল জুড়ে বিপ্লব ভারতীয় রেলে

Indian Railways: শেষ হচ্ছে 2023। 2024 সালকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে বিশ্ব। ইতিমধ্যে সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল ভারতীয় রেলের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। নতুন বছরের আগে ভারতীয় রেলের (Indian Railways) তরফে বেশ কিছু তথ্য সামনে আনা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে ভারতীয় রেলে (Indian Railways) একাধিক বড় পরিবর্তন হয়েছে। পরিকাঠামো উন্নয়ন থেকে ডিজিটাইজেশ! ভারতীয় রেল সর্বত্র তার সিস্টেম এবং সুবিধাগুলি আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের (YearEnder 2023) রেলের বড় কয়েকটি পরিবর্তন-

YearEnder 2023: Top 5 Indian Railway achievements in 2023

  • Indian Railways:: ভারতীয় রেলের ইলেকট্রোফিকেশনের কাজ

ইলেকট্রোফিকেশনের কাজ ভারতীয় রেলে (Indian Railways) একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ২০২৩ সালের (YearEnder 2023) মধ্যেই ব্রেড গ্যাজ নেটওয়ার্ক ইলেকট্রোফাই করার কাজ ৯০ শতাংশ হয়ে যাবে। তথ্য বলছে ভারতে মোট 65,300 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 58,812 রুট কিলোমিটার (RKMs) বিদ্যুতায়িত হয়েছে। যা বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। উত্তরপ্রদেশে ১০০ শতাংশ ব্রেড গ্যাজ নেটওয়ার্ক ইলেকট্রোফাইয়ের কাজ শেষ বলেও জানানো হয়েছে।

  • Indian Railways:: ফ্রি Wifi এর সুবিধা

ভারত গত কয়েক বছর ব্যাপক ভাবে ডিজিটাল বিপ্লব ঘটেছে। ডিজিটাল পেমেন্ট থেকে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ায় বিশেষ ভাবে জোর দেন। ভারতীয় রেলওয়ের ৬০০০ টিরও বেশি রেলস্টেশনে (Indian Railways) বিনামূল্যে Wi-Fi সুবিধা পাওয়া যায়। এর মাধ্যমে যাত্রীরা সহজে কানেক্টিভিটির সুবিধা পান।

  • Indian Railways:: Vistadome কোচ থেকে বুলেট ট্রেন টার্মিনাল

নতুন কোচ থেকে শুরু করে একগুচ্ছ নতুন ট্রেন ২০২৩ সালে (YearEnder 2023) ট্র্যাকে এসেছে। একাধিক ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক Vistadome কোচ। এসি সিস্টেম থেকে শুরু করে আধুনিক সুবিধা রয়েছে এই কোচে। চারপাশে কাচ থাকায় বাইরের পরিবেশের সাক্ষী হতে পারেন যাত্রীরা। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বুলেট ট্রেন চালানোর পরিকাঠামো নির্মানের কাজ। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন। যেটি কিনা bullet train terminal। যেটি তৈরি হচ্ছে আহমেদাবাদের Sabarmati Multimodal Transport Hub-এ। ভিডিও রীতিমত ভাইরাল।

  • Indian Railways: বড় বিনিয়োগ রেলে

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন, পুরানো বেশ কিছু ট্রেনকে (Indian Railways) নতুন ট্রেনে রিপ্লেস করা হবে। এজন্যে এক লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর এতে ৭ থেকে ৮০০০ নতুন ট্রেন আসবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। আর সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

  • Indian Railways: রেলবোর্ডের প্রথম মহিলা

রেলের (YearEnder 2023) ইতিহাসে প্রথম। CEO পদে বসেছেন জয়া ভার্মা সিনহা। রেলমন্ত্রকের (Indian Railways) ১০৬ বছরের ইতিহাসে কোনও মহিলা (Jaya Verma Sinha, first woman CEO) রেলবোর্ডের চেয়ারপার্সন এবং সিইও হলেন। ১৯৮৮ সালে ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসে যোগ। এরপর দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরু দায়িত্ব সামলেছেন জয়া ভার্মা সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+