Year Ender 2023: ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি, যাঁরা প্রয়াত হয়েছেন ২০২৩-এ
Year Ender 2023: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে...সেই কবে লিখে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ২০২৩-এ যেমন জন্ম হয়েছে লক্ষ লক্ষ শিশুর, তেমনই মৃত্যু হয়েছে অনেকের।
সেই তালিকায় সমাজের একেবারে নিচু তলা থেকে রয়েছেন ওপর তলার মানুষজনও। সেই তালিকায় রয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট শিল্পপতিও।

- মাহিন্দ্রা এমেরিটাসের চেয়ারম্যান কেশব মাহিন্দ্রার মৃত্যু হয় গত ১২ এপ্রিল। ৯৯ বছর বয়সে তিনি মারা যান।
- হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান এসপি হিন্দুজার মৃত্যু হয়েছে গত ১৭ মে। তিনি লন্ডনে মারা যান।
- ওবেরয় গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস পৃখ্বীরাজ সিং ওবেরয়ের মৃত্যু হয়েছে গত ১৪ নভেম্বর। ৯৪ বছর বয়সে তিনি মারা যান।
- সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রধান সুব্রত রায় সাহারার মৃত্যু হয়েছে গত ১৪ নভেম্বর। মুম্বইতে মারা যান তিনি।
- একসময়ে বহু বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক সেবির সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে সমস্যায় পড়েন।
- ল্যান্ডমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা মিকি জাগতিয়ানির মৃত্যু হয়েছে ২৬ মে।
- অনলাইন ফার্নিচার স্টোর পেপারফ্রির সহ-প্রতিষ্ঠাতা অম্বরীশ মূর্তির মৃত্যু হয়েছে গত ৭ অগাস্ট। লেহ-তে বাইক চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
- ওয়াঘ বাকরি টি গ্রুপের মালিক তথা নির্বাহী পরিচালক পরাগ দেশাইয়ের মৃত্যু হয়েছে ২২ অক্টোবর। আহমেদাবাদে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তাঁর।












Click it and Unblock the Notifications