Year Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরে

Year Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরে

বছরের একেবারে শেষে এসে ফের কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও, গত দু-বছর মহামারীর পরে ২০২২ ছিল অর্থনীতির পুনরুত্থানের বছর। এই বছরে মন্দা দেখা দিলেও অনেক উন্নত দেশেরে তুলনায় ভারতের অর্থনীতি স্থিতিশীলতা দেখিয়েছে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে শুরু হয়েছে। আসন্ন বছরে দেশের অর্থনীতি আরও উন্নতির পথে যাবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।

অর্থনীতিতে বৃদ্ধি

অর্থনীতিতে বৃদ্ধি

বিশ্বের অনেক বড় দেশ এমন কী উন্নত দেশ কোভিড মহামারীর প্রভাবের কারণে লড়াই করছে, সেখানে ভারতের অর্থনীতি স্থিতিশীলতা দেখিয়েছে। যেখানে আমেরিকা কিংবা ব্রিটেনের অর্থনীতিতে সংকোচন হয়েছে, সেখানে জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি ১৩.৫ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরের ত্রৈমাসিকে দেশের অর্থনীতি ৬.৩ শতাংশ হারে বেড়েছে।

 ক্রয় ক্ষমতা বৃদ্ধি

ক্রয় ক্ষমতা বৃদ্ধি

অর্থনীতির বৃদ্ধির অন্যতম দিক হল ক্রয় ক্ষমতা বৃদ্ধি। কোভিড কাটিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি ফিরে আসার পরে দেশে ব্যক্তিগত খরচে বড় বৃদ্ধি প্রত্যক্ষ করেছে। বিশেষজ্ঞদের আশা দেশে ব্যক্তিগত খরচের বৃদ্ধি জিডিপির ৭.৯ শতাংশের তুলনায় ৯.৪ শতাংশ হবে বলে আশা। এছাড়া ২০২২ আর্থিক বছরে আমদানির পরিমাণ ৩৫.৫ শতাংশ থেকে ১৫.৪ শতাংশে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মুদ্রাস্ফীতি কমেছে

মুদ্রাস্ফীতি কমেছে

ভারতে মুদ্রাস্ফীতি কমেছে। পাইকারি মুদ্রাস্ফীতির হার নভেম্বরে ছিল গত ২১ মাসের সর্বনিম্ন। অন্যদিকে WPI অক্টোবরের ৮.৩৯ শতাংশ থেকে কমে ৫.৮৫ শতাংশ হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত বছরের নভেম্বরে ভারতের WPI ছিল ১৪.৮৭ শতাংশ। অন্যদিকে দেশের মুদ্রাস্ফীতি গত ১১ মাসের সর্বনিম্ন ৫.৮৮ শতাংশে নেমেছে।

 ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে

ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে

অর্থনীতির ক্ষেত্রে ভারত এই বছরে ব্রিটেনকে পিছনে ফেলে এক ধাপ ওপরে উঠে এসেছে। ব্লুমবার্গের একট প্রতিবেদনে বলা হয়েছে ভারতের অর্থনীতির আকার যেখানে ৮৫৪.৭ বিলিয়ন ডলারের, সেখানে ব্রিটেনের অর্থনীতি ৮১৪ বিলিয়ন ডলারের। ভারতের বৃদ্ধিতে স্থিতিশীলতা থাকলেও, যুক্তরাজ্য কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+