Year End Offers: স্টক খালি করছে Tata Motors! দু'লাখেরও বেশি ডিসকাউন্ট Nexon-এর একাধিক ভেরিয়েন্টে
Year End Offers: Tata Motors চলতি বছর সেপ্টেম্বরে Nexon ইলেকট্রিক SUV-এর ফেসলিফ্ট মডেল লঞ্চ করেছে। কিন্তু বেশ কিছু ডিলারের কাছে এখনও বেশ কিছু প্রি-ফেসলিফ্ট ভার্সন অবিক্রিত হিসাবেই পড়ে রয়েছে। বছর শেষে সেই সমস্ত গাড়ি বিক্রি করতে চায় সংস্থা।
আর তাই Tata Nexon EV Prime এবং Max ভেরিয়েন্টের উপর বড়সড় ছাড়ের ঘোষণা করেছে। আর সে মতো 2.60 লক্ষ টাকা পর্যন্ত ছাড় (Year End Offers) পাওয়া যাবে।

- Year End Offers: ঠিক কত টাকা ছাড় মিলবে
Tata Nexon EV Prime সংস্থার অন্যতম বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। আর সেই গাড়িতেই 1.40 লাখ টাকা পর্যন্ত নগদ ছাড় দেওয়ার (Year End Offers) কথা জানিয়েছে Tata। শুধু তাই নয়, 50,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়ারও কথা জানানো হয়েছে। Tata Nexon EV Max ভেরিয়েন্টেন 2.10 লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা জানানো হয়েছে। একই ভাবে এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে 50,000 টাকা।
- Year End Offers: ৩১ ডিসেম্বর অফার
শুধু তাই নয়, Tata Motors ২০২৩ Nexon ইভি ফেসলিফ্টের বেশ কিছু মডেলের উপর 35,000 টাকা পর্যন্ত লাভ (Year End Offers) দেওয়ার কথা জানিয়েছে। মিড-স্পেক Fearless+ এবং Fearless+ S ভেরিয়েন্টের গাড়িতেও অফার দেওয়ার কথা জানানো হয়েছে। এই অফার ইলেকট্রিক SUV-এর মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ দুটি ভার্সানেই পাওয়া যাবে। তবে মাথায় রাখতে হবে এই অফার কিন্তু শুধুমাত্র ৩১ ডিসেম্বর (Year End Offers) পর্যন্ত। এরপর আর পাওয়া যাবে না।
- Year End Offers: Tata Nexon EV Max
Tata Nexon EV Max -এ ইলেকট্রিক মোটর রয়েছে। যা 40.5 kWh এর ব্যাটারি প্যাকের সঙ্গে যুক্ত। এই সেটআপ 141.4 বিএইচপি পাওয়ার এবং ২৫০ এনএমের টর্ক জেনারেট করতে সক্ষম। সংস্থার দাবি, প্রতি চার্জে ৪৫৬ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। অটোম্যাটিক ট্রান্সমিশন অপশন রয়েছে। Tata Nexon EV Max -এ ফাইভ সিটার গাড়ি। অন্যদিকে একাধিক রঙের অপশন রয়েছে। যা দেখে গ্রাহকরা নিজেদের পছন্দের রঙে গাড়ি (Year End Offers) কিনতে পারবেন।












Click it and Unblock the Notifications