Yamaha Aerox 155: রেসিং বাইকের ফিচার স্কুটারেও! Activa-কে টক্কর দেবে ইয়ামাহা'র নয়া মডেল
Yamaha Aerox 155: Yamaha Motor ইতিমধ্যে ভারতে নিজেদের জায়গা শক্ত করেছে। সংস্থার তরফে নয়া ফ্ল্যাগশিপ স্কুটার Aerox 155 এর নয়া মনস্টার এনার্জি মটোজিপি এডিশন বাজারে লঞ্চ করেছে। যা honda এর activa কিংবা Suzuki এর Avenis-কে টক্কর দেবে।
তবে Yamaha এর নয়া Aerox 155 স্কুটারটি ম্যাক্সি স্টাইল স্কুটার। এমন স্কুটার ভারতের বাজারে খুবই কম রয়েছে। শুধু লুকে নয়, Yamaha এর নয়া Aerox 155 স্কুটারটির ইঞ্জিন এবং ফিচারেও একাধিক বদল আনা হয়েছে।

- Yamaha Aerox 155: প্রকাশ্যে এল স্কুটার
ইতিমধ্যে Yamaha এর তরফে R15M, MT 15 এবং Ray Zada R 125-এর MotoGP এডিশন প্রকাশ্যে এনেছে। এবার একেবারে নতুন ধরনের Aerox 155 স্কুটারটি প্রকাশ্যে আনল। এই স্কুটারটির দাম অনেকটাই বেশি। দাম শুরু হচ্ছে ১,৪৮,৩০০ টাকা (এক্স-শোরুম)। নয়া এই স্কুটারে মনস্টার স্পেশাল এনার্জি স্টিকার্স দেখতে পাওয়া যাবে। যা মোটোজিপি ডিজাইনে দেওয়া হয়েছে।
- Yamaha Aerox 155: চারটে রঙের অপশন
Aerox 155 নয়া এই এডিশনে চারটে রঙের অপশন দেওয়া হয়েছে। যেখানে আপনি মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রি বর্মিলিয়ন এবং সিলভার রঙে Yamaha স্কুটারটি পাওয়া যাবে। শুধু তাই নয়, নয়া এই স্কুটারটিতে ক্লাস ডি হেডল্যাম্প দেওয়া রয়েছে। যা আরও ভাল দৃশ্যমানতা। অন্ধকারে এই লাইটে অনেক দূর পর্যন্ত দেখা যাবে।
- Yamaha Aerox 155: দারুণ ইঞ্জিন
Yamaha এর নয়া এই স্কুটারে 155 cc লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি 14.7 বিএচপি পাওয়ার জেনারেট করতে পারে। স্কুটারে রয়েছে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। যা মূলত রেসিং বাইকগুলিতেই দেওয়া হয়। যা ওবিডি ২ এবং ২০ ফুয়েলে সাপোর্ট করে। এই বিষয়ে আরও জানতে Yamaha এর যে কোনও শোরুম কিংবা ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারেন।
- Yamaha Aerox 155: একাধিক ফিচার
Yamaha এর নয়া Aerox 155 স্কুটারটিতে একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। রয়েছে অন-এলইডি লাইটিংম ব্লুটুথ-এনেবল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মাল্টিফাংশন কি, অটোমেটিক স্টার্ট এবং স্টপ সিস্টেম। সিঙ্গল চ্যানেল এবিএস তো আছেই।
এছাড়াও সাইড স্ট্যান্ড ইঞ্জিন কট-অফ ফাংশন রয়েছে নয়া এই স্কুটারের। ম্যাক্সি স্কুটারের হার্ডওয়্যারে সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন সাইড রিয়ার স্প্রিংস ব্যবহার করা হয়েছে। যা স্কুটার চালানো মজাকে দ্বিগুণ করে তুলবে। রয়েছে আরও আধুনিক ফিচার।












Click it and Unblock the Notifications