Yamaha NMAX Turbo: টার্বো ইঞ্জিনের সঙ্গে নতুন Maxi Scooter! ভারতে জানেন কবে লঞ্চ?
Yamaha NMAX Turbo: টু-হুলারের প্রতিযোগিতায় কিছুটা থমকে গিয়েছে Yamaha। সম্প্রতি যদিও ইন্দোনেশিয়ার বাজারে NMAX নতুন maxi scooter লঞ্চ করেছে Yamaha। ২০১৫ সালে এই স্কুটার প্রথম লঞ্চ করে সংস্থা। সেই সময় বিক্রিতে একেবারে ঝড় তুলে দিয়েছিল।
বর্তমানে যদিও Yamaha NMAX স্কুটারটি অস্ট্রেলিয়া, ইউরোপ এবং এশিয়ার কিছু দেশেই বিক্রি হয়। ভারতেও কী এই স্কুটার লঞ্চ করবে Yamaha?

- Yamaha NMAX Turbo ফিচার
Yamaha এর নতুন এই স্কুটারে ইলেকট্রিক সিবিটি গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। কোম্পানির দাবি, এই নতুন গিয়ারবক্সের সাহায্যে স্কুটারের কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলবে শুধু নয়, পেট্রোলের খরচ অনেকটাই কমিয়ে দেবে বলে দাবি সংস্থার। Yamaha NMAX Turbo স্কুটারটিতে T এবং S দুটি রাইডিং মোড দেওয়া হয়েছে। T রাইডিং মোড মূলত সিটি রাইডের জন্য এবং S মোড ব্যবহার করা হবে হাইওয়ে'তে জাত্রার জন্য। ডেলি ইউজের কথা ভেবে নয়া এই স্কুটার (Yamaha NMAX Turbo) তৈরি করা হয়েছে।
- Yamaha NMAX Turbo: Dual চ্যানেল ABS এবং ফিচার
সুরক্ষার কথা ভেবে NMAX স্কুটারটিতে ডুয়েল চ্যানেল এবিএস (dual-channel ABS) দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতে ট্র্যাকশন কন্ট্রোলের সাপোর্ট (Yamaha NMAX Turbo) পাওয়া যায়। অন্যদিকে স্কুটারে LED প্রজোক্টার হেডল্যাম্প দেওয়া হয়েছে। LCD স্পিডোমিটারের পাশাপাশি নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও Yamaha NMAX Turbo-তে smart key এর সুবিধা পাওয়া যাবে।
- Yamaha NMAX Turbo: শক্তিশালী ইঞ্জিন
Yamaha NMAX Turbo -তে রয়েছে 155cc এর শক্তিশালী ইঞ্জিন। যা 15.6hp এর পাওয়ার এবং 14.2Nm এর টর্ক জেনারেট করতে পারে। Aerox 155 স্কুটারটিতেও Yamaha এই ইঞ্জিন ব্যবহার করে। কিন্তু Yamaha NMAX Turbo মডেলটিতে টর্ক এবং পাওয়ারে একাধিক বদল আনা হয়েছে। নয়া এই স্কুটার 45mm বেশি লম্বা এবং 50mm ছোট রয়েছে।
- Yamaha NMAX Turbo: ভারতে কবে লঞ্চ করবে?
Yamaha এর NMAX Turbo স্কুটারটি এখন Indonesia-তে লঞ্চ করেছে। ভারতে কবে লঞ্চ করবে তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications