Yamaha MT-09 may launch soon: এই বাইকে নেই কোনও ক্লাচ! ইশারাতে বদলাবে গিয়ার, দাম জানেন কত?
Yamaha MT-09 may launch soon: প্রতি মুহূর্তে বদলাচ্ছে টু-হুইলারের চাহিদা! বর্তমানে হাই পাওয়ার-ট্রেন বাইকের লং রুটের জন্য চাহিদা বাড়ছে। এই সমস্ত বাইকের দাম কিছুটা বেশি হলেও একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া রয়েছে। আর এই সেগমেন্টে খুব দ্রুত Yamaha নতুন বাইক লঞ্চ করতে চলেছে।
সবথেকে বড় বিষয়ে নয়া বাইকের ক্লাচের কোনও অপশন নেই। নেই লিবরও। বাইকের হ্যান্ডেলবারে ছোট একটা বোতাম থাকবে, যা দিয়ে আপনি আপনার মোটরসাইকেলের গিয়ার স্পীড অনুযায়ী পরিবর্তন করতে পারবেন (Yamaha MT-09 may launch soon)।

ছবি সৌজন্য- Yamaha Motor India/ফেসবুক
Yamaha MT-09 may launch soon: কবে লঞ্চ করবে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সিস্টেমের নাম Yamaha Y AMT। যা অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। গিয়ারযুক্ত সাইকেলের মতো, হাতের ইশারায় হ্যান্ডেলে লাগানো সুইচের মাধ্যমে গিয়ারগুলি পরিবর্তন সম্ভব হবে। নয়া এই বাইকের নাম Yamaha MT-09। যাতে এই ফিচার থাকবে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে এই বাইক (Yamaha MT-09 may launch soon) লঞ্চ করতে পারে Yamaha। দীর্ঘ রাস্তায় Yamaha MT-09 বাইকটি 198.3 kmph পইরজন্ত টপ স্পিড দেবে। গ্লোবাল মার্কেটে যদিও এই বাইক রয়েছে। ভারতের মার্কেটে ক্লাচ এবং বিনা ক্লাচ দুটি অপশনেই লঞ্চ করবে।
Yamaha MT-09 may launch soon: দাম এবং ফ্রন্ট লুক -
Yamaha MT-09 এর দাম ভারতে (Yamaha MT-09 may launch soon) ঠিক্কত হবে তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, নয়া এই বাইকের এক্স শোরুম দাম 11.50 থেকে 12 লাখের মধ্যে হতে পারে। ইয়ামাহার এই শক্তিশালী বাইকটিতে 890 cc এর শক্তিশালী ইঞ্জিন থাকবে। এই হাই পাওয়ার বাইকে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। হাই মাইলেজের জন্য 117.3 bhp পাওয়ার পাওয়া যাবে। সামনে থেকে Yamaha MT-09 বাইকটি খুবই শার্প। এতে রয়েছে সিঙ্গেল পড হেডলাইট এবং টুইন ডিআরএল, যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Yamaha MT-09 may launch soon: পাওয়ার এবং ডিজাইন
Yamaha MT-09 একেবারেই হাই পাওয়ার একটি বাইক। যা 93Nm পর্যন্ত টর্ক এবং 7000 rpm জেনারেট করতে (Yamaha MT-09 may launch soon) পারে। হেবি ইঞ্জিনের এই বাইক দীর্ঘ রাস্তায় 20kmpl পর্যন্ত মাইলেজ দেবে। তিনটি স্মার্ট কালার্স যেমন Cyan Storm, Icon Blue এবং Tech Black এ লঞ্চ করবে। একেবারেই নিউ জেনারেশন একটি বাইক। হ্যান্ডেলবার এমন ভাবে দেওয়া হয়েছে, তাতে দীর্ঘ রাস্তায় Yamaha MT-09 বাইকটি চালাতে কোনও সমস্যা হবে না। ডিজাইন একেবারেই আলাদা অন্যান্য বাইকের থেকে। অনেকটা স্পোর্টস লুক দেওয়া হয়েছে এতে।












Click it and Unblock the Notifications