Yamaha MT-03 নাকি KTM 390 Duke, কোনটা কেনা সস্তা হবে? ফিচার-স্পেশিফিকেশনই বা কি
Yamaha MT-03 VS KTM 390 Duke: দীর্ঘ প্রতীক্ষার অবসান! পর্দা উঠল Yamaha MT-03। যা কিনা বাজারে থাকা ড্যাসিং লুক বাইক KTM 390 Duke-কে জোর টক্কর দেবে। সত্যিই কি তাই? Yamaha MT-03 কিংবা KTM 390 Duke কেন একে অপরকে চ্যালেঞ্জ জানাবে জানেন?
সেই তথ্যই রইল এই প্রতিবেদনে। Yamaha এর MT-03 একেবারে নতুন ভাবে প্রকাশ্যে এসেছে। কালারফুল অ্যালয় হুইল সহ একাধিক নতুন ফিচার রয়েছে। অন্যদিকে KTM 390 -তে স্টাইলিং exhaust এবং সাসপেনশন পাওয়ার বাইকটিকে আরও শক্তিশালী করে তুলেছে।

Yamaha MT-03 VS KTM 390 Duke: বাইকটির সিট হাইট 780 mm
Yamaha MT-03 এক্স-শোরুম দাম 4.60 লাখ টাকা। যা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। একেবারে হাইস্পিড একটি বাইক। যার ওজন মাত্র 167 kg। হাই স্পিড হলেও এই বাইকের ওজনের কারনে দিরঘ রাস্তায় Yamaha MT-03 চালানো অনেক বেশি সহজ। বিশেষ করে এই বাইকের সিটের উচ্চতা 780 mm রাখা হয়েছে। ফলে যে কোনও উচ্চতার মানুষ এই বাইক খুবই আরাম করে চালাতে পারবে।
অন্যদিকে এতে ফ্রন্ট টায়ারে USD ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে। Yamaha MT-03 -তে শক্তিশালী 321cc -এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক।
Yamaha MT-03 VS KTM 390 Duke: LCD ইনস্ট্রুমেন্ট কনসোল
Yamaha MT-03 বাইকটিতে প্যারালাল টুইন মোটর অফার করে। স্টাইলিস বাইক 42 hp এর পাওয়ার এবং হাই পার্ফোমেন্স 29.5 Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। MT-03 তে ডুয়েল চ্যানেল অ্যান্টি লোক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এর সেন্সেরের মাধ্যমে দুটি চাকা কন্ট্রোল সহজে করা জায়। অন্যদিকে বাইকে LCD ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। যা লুক অনেক বেশি বাড়িয়ে তোলে।
Yamaha MT-03 VS KTM 390 Duke: কেটিএম কেন কিনবেন
নতুন প্রজন্মের কাছে অন্যতম বিক্রিত বাইক KTM 390 Duke। এই বাইকে 800 mm সিট হাইট পাওয়া যায়। কোম্পানির তরফে KTM 390 Duke বাইকটিতে 398.63 cc এর পাওয়ার ফুল ইঞ্জিন দিয়েছে। বাইকটির ওজন মাত্র 168.3 kg। KTM 390 Duke 28.40 kmpl এর হাই-মাইলেজ পাওয়া যায়। 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে।
রয়েছে ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। বাইকটির দাম Yamaha MT-03 এর থেকে অনেক কম। এক্স-শোরুম প্রাইস মাত্র 3.10 লাখ টাকা। বাইকটিতে দুটি রঙের অপশন রিয়েছে। লিকিউড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 45.3 bhp পাওয়ার এবং 39 Nm টর্ক জেনারেট করতে পারে।












Click it and Unblock the Notifications