Yamaha Bikes: FZ-X Chrome কালার ভেরিয়েন্ট লঞ্চ করল Yamaha! মাইলেজ শুনলে এখনই কিনতে ছুটবেন
Yamaha Bikes: ভারতীয় অটো সেক্টরে ইতিমধ্যে নিজেদের জায়গা শক্ত করেছে Yamaha! রাইডারদের জন্যে একেবারে FZ-X -এর নয়া ভেরিয়েন্ট লঞ্চ করল Yamaha। যা কিনা Chrome ফিনিশ দেওয়া হয়েছে। আর সেগমেন্টের নয়া এই FZ-X -এর এক্স শোরুম দাম পড়বে 1.39 লাখ টাকা।
একেবারে নতুন প্রজন্মের কথা ভেবে এই বাইক তৈরি করা হয়েছে। রয়েছে একাধিক নতুন ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Yamaha FZ-X Chrome এর সেই সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য-

- Yamaha Bikes: ১০০ বুকিংয়ে স্পেশাল অফার
FZ-X Chrome নয়া এই ভেরিয়েন্টের বিক্রি বাড়াতে চায় Yamaha। আর তাই স্পেশাল অফার জারি করা হয়েছে। একেবারে বিনামূল্যে বেশ কিছু জিনিস দেবে সংস্থা। একেবারে ফ্রি'তে দেওয়া হবে ক্যাসিও জি-শক ঘড়ি। তবে এই অফার সবার জন্যে নয়।
১০০ জন যারা প্রথমে Yamaha FZ-X Chrome বাইকটি বুকিং করবেন তারাই এই সুবিধা (Yamaha Bikes Offer) পাবেন। মিলবে আকর্ষণীয় ইএমআই অফারও। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Yamaha এর ওয়েবসাইট কিংবা যে কোনও ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
- Yamaha Bikes: ইঞ্জিন স্পেসিফিকেশন
FZ-X Chrome -এ নতুন পেন্ট স্কিম ছাড়াও, FZ-X অন্য এডিশনের সমানই। এই বাইকে 149cc এর সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 12.2bhp এর পাওয়ার এবং 13.3Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। Yamaha FZ-X Chrome ইঞ্জিনের সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে।
- Yamaha Bikes: মাইলেজ
Yamaha FZ-X Chrome এর মাইলেজ যে কোনও বাইককে টক্কর দিতে পারে। সংস্থার দাবি, ১ লিটার পেট্রোলে 45 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। যা ARAI অনুমোদন দিয়েছে বলে দাবি Yamaha-এর।
- Yamaha Bikes: ফিচার
নতুন Yamaha FZ-X Chrome এ একাধিক ফিচার রয়েছে। আছে Traction control system, ডিস্ক ব্রেকের সঙ্গে ফ্রন্টে সিঙ্গল চ্যানেল ABS, মাল্টি ফাংশন LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED হেডলাইট দেওয়া হয়েছে। ব্লুটুথ-কানেকটেড ওয়াই-কানেক্ট অ্যাপের মতো ফিচার দেওয়া হয়েছে Yamaha FZ-X Chrome-এ। এছাড়াও আরও একাধিক ফিচার রয়েছে।
এই বাইকের বিষয়ে আরও জানতে কলকাতার যে কোনও Yamaha Bike এর ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিংবা ওয়েবসাইটেও Yamaha FZ-X Chrome এর বিষয়ে জানতে পারবেন।












Click it and Unblock the Notifications