Business ideas for women: বিনিয়োগে কথা ভুলে যান, মন খুলে ব্যবসা করুন! পুজোর আগে লাখে রোজগার হোক
Business ideas for women: সামনেই উৎসবের মরশুম। গণেশ পুজো দিয়ে শুরু হবে। যা চলবে আগামী দীর্ঘ দু'মাস ধরে। উৎসব মানেই বাড়তি খরচ। আর সেই খরচ জোগাতে একেবারে হিমশিম অবস্থা হয়। আর তাই এই সময় বাড়তি কিছু রোজগারের আশা করেন সবাই। ছোট খাটো ব্যবসা করে বাড়তি টাকা রোজগারের সুযোগ খোঁজেন।
তেমনই যদি আপনি কিছু ভাবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। তিনটি এমন ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে। যা বাড়িতে বসেও করতে পারবেন। এমনকি এজন্য কোনও বাড়তি বিনিয়োগেরও প্রয়োজন নেই। নাম মাত্র বিনিয়োগ করেই এই তিন ব্যবসা (Business ideas for women) শুরু করুন পুজোর আগে-

- Business ideas for women: যোগা প্রশিক্ষক (Yoga Instructor)
সামনেই পুজো। আর এই সময় সবাই ফিট হতে চান। আর তাই এই সময় নিজেকে ভালো দেখাতে যোগা কিংবা জিমে ভর্তি হন। আর এই বিষয়ে যদি পারদর্শী হন তাহলে যোগা প্রশিক্ষক (Yoga Instructor) হিসাবে কাজ করতে পারেন। এক্ষেত্রে বিনিয়োগের কোনও প্রয়োজন নেই। বাড়িতে বসে কিংবা অনলাইনের মাধ্যমে এই কাজ করতে পারেন। পাশাপাশি জিমের সঙ্গে যুক্ত হয়েও কাজ করতে পারেন। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা রোজগার পাকা (Business ideas for women)।
- Business ideas for women: ট্র্যাভেল এজেন্সি (Travel Agency)
উৎসবের মরশুম মানেই লম্বা ছুটি। আর এই সময় বহু মানুষ বেড়াতে যান। কিন্তু সময়ের অভাবে এজেন্সি (Travel Agency) কিংবা এজেন্টের উপর ভরসা বেশি থাকে একটা অংশের। টিকিট কাটা থেকে শুরু করে গাড়ি বুকিং, হোটেল বুকিং সব ক্ষেত্রে এজেন্টের উপর ভরসা করেন অনেকেই। এই অবস্থায় ট্র্যাভেল এজেন্সি খুলে ব্যবসা শুরু করতে পারেন। বাড়িতে বসে এই কাজ করতে পারেন। অন;লাইনের মাধ্যমেও এই কাজ করা সম্ভব। আইআরসিটিসি সহ বিভিন্ন মাধ্যমে কমিশনের ভিত্তিতে কাজ করে মোটা অঙ্কের (Business ideas for women) রোজগার পাকা।
- Business ideas for women: জামা-কাপড়ের ব্যবসা (Garments Business)
পুজোর সময় নিজে তো বটেই, উপহার হিসাবে দেওয়ার জন্য সবাই জামা-কাপড় (Garments Business) কেনেন। বিপুল বাজার তৈরি হয়। এই সময় বাড়তি রোজগার করতে চাইলে বেস্ট অপশন হতে পারে জামা-কাপড়ের ব্যবসা। বুটিক খুলেও কাজ শুরু করতে পারেন। এক্ষেত্রে অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা ই-কর্মাস সাইটগুলির সাহায্য (Business ideas for women) নিতে পারেন।












Click it and Unblock the Notifications