রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার উদ্যোগ, 'Safar20' পরিষেবায় এবার জ্যারিকেনে 'দুয়ারে ডিজেল'
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার উদ্যোগ, 'Safar20' পরিষেবায় এবার জ্যারিকেনে 'দুয়ারে ডিজেল'
ডিজেল গাড়ির ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিপিসিএল (bpcl) ঘরের দরজায় তেল পৌঁছে দেওয়ার জন্য হামসফর ইন্ডিয়ার (humsafar india) সঙ্গে হাত মিলিয়েছে। যার ফলে কোনও গ্রাহক ঘরে বসেই ২০ লিটারের জ্যারিকেনে ডিজেল পেয়ে যাবেন। যার জেরে যদি কারও গা়ড়ির ডিজেল ফুরিয়ে যায়, তাহলে আর ধাক্কা দেওয়ার প্রয়োজন পড়বে না।

দুয়ারে ডিজেল
ঘরের দুয়ারে ডিজেল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বিপিসিএল-এর ভাষায় ডোর স্টেপ ডিজেল ডেলিভারি। সফর ২০ শিরোনামে জ্যারিকেনে এই সুবিধা দেওয়া হবে। বহু জায়গাতেই ২০ কেজির ডিজেলের চাহিদা রয়েছে। যার মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প, মল, হাসপাতাল, ব্যাঙ্ক, নির্মাণ শিল্প, কৃষক, মোবাইল টাওয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজেলের চাহিদা রয়েছে। এই পরিষেবায় সংস্থাগুলি উপকৃত হবে। এটা উল্লেখ করা প্রয়োজন যে বেশ কিছুদিন আগে দুয়ারে ডিজেলের পাইকারি সরবরাহ শুরু হয়েছে।

যেসব রাজ্যে শুরুতেই সুবিধা
বিপিসিএল হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২০ লিটার জ্যারিকেনে দুয়ারে ডিজেল পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। এই দুই রাজ্যে রিসর্ট, হোটেল, শিল্প, খামার রয়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। সেখানকার প্রত্যন্ত এলাকায় পাম্পের অভাব রয়েছে। সেই পরিস্থিতিতে মোটরসাইকেলে এই পরিষেবা দেওয়া হবে। যা পর্যটকদের জন্য যথেষ্টই সহায়ক হবে বলে মনে করছেন হোটেল ও রিসর্ট মালিকরা। ডোর স্টেপ ডিজেল ডেলিভারিতে স্থানীয়ভাবে ডিজেলের সমস্যা কমানো যাবে। পাশাপাশি যেখানে প্রচুর ডিজেল প্রয়োজন, সেখানে বৈধ উপায়েই তা সরবরাহ করা হবে।

লক্ষ্য চাহিদা পূরণ
হাম সফর মনে করছে, সারা দেশে ৫৭ থেকে ৬০ হাজার কিলোলিটার ডিজেলের যে চাহিদা রয়েছে, তা ২০ লিটার জ্যারিকেনে দিয়ে চাহিদা পূরণ করা যাবে। এক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশনে ডিজেলের অর্ডার দেওয়া যাবে। কম পরিমাণ প্রয়োজন এমন ব্যবসায়ী কিংবা গৃহস্থের কাজে প্রয়োজন পড়লে এইভাবেই ডিজেলের অর্ডার দেওয়া যাবে। ডিজেলের ক্যানে লোকেশন ট্র্যাক করার সুবিধাও অ্যাপে রাখা হয়েছে। দিল্লি ভিত্তিক সংস্থা হাম সফর ট্যাঙ্কারে করে ডিজেল উত্তর ভারতের বিভিন্ন রাজ্য যেমন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানায় পরিষেবা দেয়, ঠিক তেমনই তারা একদিকে অসম অন্যদিকে মহারাষ্ট্র, গোয়া, কেরলেও পরিষেবা দিয়ে থাকে।

বেসরকারিকরণের তালিকার শীর্ষে বিপিসিএল
চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের তরফে বেসরকারিকরণের লক্ষ্যমাত্রা রাকা হয়েছে ১.৭৫ লক্ষ কোটি টাকা। যার মধ্যে বিপিসিএল-এর নাম শীর্ষে রয়েছে। এটি এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি। এই সংস্থায় সরকারের অংশিদায়িত্ব ৫২.৯৮ শতাংশ। যা সরকার সম্পূর্ণভাবে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications