জন্মাষ্টমীর কারণে কি সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকবে? ২৬ অগাস্ট, ২০২৪-এর রাজ্য ভিত্তিক ছুটির তালিকা
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে সোমবার ২৬ অগাস্ট, ২০২৪ জন্মাষ্টমী উপলক্ষে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব রাজ্যে তা বন্ধ থাকবে না। অনেক বড় শহরে ব্যাঙ্ক খোলা থাকবে।
যেহেতু ব্যাঙ্কের ছুটির দিনগুলি রাজ্য অনুসারে আলাদা, তাই গ্রাহকদের তাদের স্থানীয় ব্যাঙ্কের শাখার সঙ্গে ছুটির সময়সূচি পরীক্ষা করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছুটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য।

- যেসব রাজ্যে জন্মাষ্টমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
সোমবার, ২৬ অগাস্ট যে সব রাজ্য-শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি হল আহমেদাবাদ(গুজরাত), ভোপাল (মধ্যপ্রদেশ), ভুবনেশ্বর (ওড়িশা), চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল), চেন্নাই (তামিলনাড়ু), দেহরাদুন (উত্তরাখণ্ড), গ্যাংটক (সিকিম), হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা), জয়পুর (রাজস্থান), জম্মু-শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), কানপুর (উত্তর প্রদেশ), কলকাতা (পশ্চিমবঙ্গ), লখনৌ (উত্তর প্রদেশ), পটনা (বিহার), রায়পুর (ছত্তিশগড়), রাঁচি( ঝাড়খণ্ড), শিলং (মেঘালয়), সিমলা (হিমাচল প্রদেশ)।
- যে রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকবে
নয়াদিল্লি ও মুম্বইয়ে ব্যাঙ্ক খোলা থাকবে। এছাড়া মহারাষ্ট্র, কর্নাটক, অসম, কেরল ও গোয়ার মতো রাজ্যের ব্যাঙ্কগুলিতে স্বাভাবিক কাজ হবে।
ব্যাঙ্কগুলিতে দীর্ঘ ছুটির কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে প্রযুক্তি গ্রাহকদের কাজ অনেক সহজ করে দিয়েছে। ব্যাঙ্কের ছুটি থাকলেও, ছুটির দিন এটিএম, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং চলবে।












Click it and Unblock the Notifications