IRCTC 35 Paisa Insurance: বিপদের সময়ে মাত্র ৩৫ পয়সার বিমাই দেবে ১০ লাখ টাকার সুবিধা

IRCTC 35 Paisa Insurance: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ( Coromandel Express accident) দেশের ইতিহাসে। কয়েকশ মানুষের মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে বহু পরিবারের রোজগেরে ব্যক্তির। রাতারাতি সঙ্কটের মুখে একাধিক পরিবার। এই অবস্থায় কীভাবে চলবে ( Travel Insurance) সংসার!

যদিও এই অবস্থায় রেলের তরফে ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি আহতদের ২ লাখ এবং যাদের আঘাত কম এমন যাত্রীদেরও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

image of insurance

৩৫ পয়সার Travel Insurance খুবই কাজের

তবে এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে জোর চর্চায় Travel Insurance। IRCTC- এর মাধ্যমে রেলের টিকিট বুকিং করার সময়ে যাত্রীদের যাত্রার ক্ষেত্রে বিমা করানোর একটি অপশন দেওয়া হয়। যা মাত্র ৩৫ পয়সার।

এই বিমার মাধ্যমে IRCTC যাত্রীদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুবিধা রয়েছে। রেল দুর্ঘটনা কিংবা অন্য কোনও কারনে যাত্রীর মৃত্যু হয় তাহলে এই বিমার রাশি পাওয়া যায়। শুধু তাই নয়, দুর্ঘটনার কারনে কেউ যদি প্রতিবন্ধী হয়ে যায় কিংবা হাসপাতালে চিকিৎসাধীন হয় তাহলে এই সুবিধা পাওয়া যায়।

কত টাকা পর্যন্ত পাওয়া যায়

যদি কোনও রেল যাত্রীর দুর্ঘটনার কারনে মৃত্যু হয় কিংবা প্রতিবন্ধী হয়ে যায় তাহলে বিমা সংস্থা ১০ লাখ টাকা পর্যন্ত বিমার টাকা পাওয়া যায়। রেল যাত্রীর কোনও অংশ যদি একেবারে ক্ষতিগ্রস্ত হয় কিংবা আংশিকভাবে আহত হন কোনও ব্যক্তি তাহলে ৭.৫ লাখ টাকা দেওয়া হয়।

হাসপাতালে ভর্তি হলে দুলাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। পাশাপাশি দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এক লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়।

image of rupee

ই-টিকিটে পাওয়া যায় এই সুবিধা

শুধুমাত্র ভারতে বসবসকারী যাত্রীরাই IRCTC-এর তরফে দেওয়া এই বীমার সুবিধা পান। শুধু তাই নয়, ই-টিকিটের মাধ্যমে যদি টিকিট কাটা হয় কিংবা এনজিইটি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেটে থাকলে এই বিমার সুবিধা পাওয়া যায় তবে বিদেশী কোনও নাগরিক এহেন বিমার সুবিধা পান না। যদিও এই বিমার অপশনটি ঐচ্ছিক। টিকিট কাটার সময় এই অপশনে ক্লিক করতে হয়।

image of mobile

ফোনে বিমার মেসেজ চলে আসবে

টিকিট বুকিং করার সময় যদি কোনও যাত্রী বিমা অপশনকে বেছে নেয় তাহলে সমস্ত তথ্য ফোনে মেসেজ আকারে চলে আসবে। বিমা কোম্পানির তরফে সোজাসুজি এই মেসেজ পাঠানো হয়। পলিসি নম্বর বুক টিকিটের মাধ্যমে নিয়ে নিতে হবে। যেটি আইআরসিটিসি'র পেজেই স্পষ্ট ভাবে বলা হয়েছে।

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নমিনেশনের তথ্যও সেখানে যেতে হবে। ফলে ট্রেনের টিকিট বুকিং করার সময়ে অবশ্যই মাত্র ৩৫ পয়সার খরচে এই বিমার সুবিধা নেওয়া প্রয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+