(ছবি) নিজে ওয়ালেটে এই জিনিসগুলি কখনও নিয়ে ঘুরবেন না

নগদ থেকে শুরু করে ডেবিট-ক্রেডিট কার্ড, পরিচয়পত্র, অন্যান্য জরুরি কাগজপত্র, সমস্তটাই আমরা নিজেদের ওয়ালেট অথবা মানি ব্যাগে নিয়ে ঘুরি। একনজরে দেখে নিন নিজের ওয়ালেটে কোন জিনিসগুলি একেবারেই নিয়ে ঘুরবেন না।

নগদ থেকে শুরু করে ডেবিট-ক্রেডিট কার্ড, পরিচয়পত্র, অন্যান্য জরুরি কাগজপত্র, সমস্তটাই আমরা নিজেদের ওয়ালেট অথবা মানি ব্যাগে নিয়ে ঘুরি। আর তাই যখনই ওয়ালেট খুঁজে পাই না তখনই অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। শুধু টাকাপয়সা নয়, বহু গুরুত্বপূর্ণ নথি খোয়া যেতে পারে, এই ভেবে অনেকে ভয় পেয়ে যান।[Demonetisation এর জের শেষ, এবার নগদে লেনদেনে লেভি বসাবে ব্যাঙ্ক]

আজকের দিনে গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে যেমন বাড়িতে রেখে আসা যায় না, তেমনই ওয়ালেটে নিয়ে ঘুরে বেড়ানোও বিপদজনক। তবে নিশ্চিতভাবেই সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। এতে আপনার সময় ও দুশ্চিন্তা দুটোই কম খরচ হবে। একনজরে দেখে নিন নিজের ওয়ালেটে কোন জিনিসগুলি একেবারেই নিয়ে ঘুরবেন না।[বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে]

রিসিপ্ট

রিসিপ্ট

প্রতিটি কেনাকাটাতেই আজকের দিনে আপনি রিসিপ্ট পান। অনেকে রিসিপ্ট জমিয়ে রাখতে পছন্দ করেন। তবে এই ধরনের রিসিপ্টে দোকানদারের সম্পর্কে তথ্য, আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ডের শেষ চারটি নম্বর রিসিপ্টে লেখা থাকে। এর ফলে ওয়ালেট হারালে আপনার ব্যক্তিগত তথ্য সহজেই অন্যের হাতে চলে আসতে পারে। তাই ওয়ালেট এসব রাখবেন না।[প্যানকার্ড পেতে, আয়করের টাকা জমা দিতে, আসছে নতুন অ্যাপ]

ক্রেডিট কার্ড, গিফট কার্ড

ক্রেডিট কার্ড, গিফট কার্ড

যদি সমস্ত কার্ড আপনি পকেটে ওয়ালেটে নিয়ে ঘুরে বেড়ান তাহলে তা একবারে হারালে বিপদে পড়ে যাবেন। তাই আপদে-বিপদে রক্ষা পেতে যেকোনও একটি ডেবিট কার্ড সঙ্গে রাখুন। এতে কোনও সমস্যা হলে একটি কার্ডের উপর দিয়েই যাবে। আর একাধিক কার্ড সঙ্গে না থাকলে খরচও কম হবে।[রিলায়েন্স জিও অফারে যা বদল হয়েছে আর যা একই আছে]

চেক

চেক

আপনার যদি পকেটে করে চেকবুক অথবা ওয়ালেটে করে চেকের পাতা নিয়ে ঘুরে বেড়ানোর অভ্য়াস থাকে তাহলে তা এখুনি পরিত্যাগ করুন। যদি কখনও কোনও চেক হারিয়ে যায় তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে চেক নম্বরটি বলক করতে হবে। চেক হারালে সমস্যা অনেক কারণ এতে আপনার নাম ও অ্যাকাউন্ট নম্বর লেখা থাকে। যা দিয়ে হ্যাকাররা আপনার ক্ষতি করতে পারে।

পাসওয়ার্ড

পাসওয়ার্ড

অনেকে একাধিক পাসওয়ার্ড হয়ে গেলে মনে রাখতে পারেন না। তাই নিজের সুবিধার্থে পাসওয়ার্ড কোনও চিরকুটে লিখে ওয়ালেটে রেখে দেন। তবে ভেবে দেখুন, আপনার স্যোশাল মিডিয়া পাসওয়া৪জ হোক, মেল অথবা ব্যাঙ্কের এটিএম পিন পাসওয়ার্ড, তা যদি বাইরের লোকের হাতে পড়ে তাহলে কি হতে পারে? তাই এই কাজটিও পুরোপুরি বন্ধ করে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+