Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2024: ৩১ জানুয়ারি কেন পেশ হল না আর্থিক সমীক্ষা? রইল আসল সেই তথ্য

Budget 2024: বৃহস্পতিবার অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। তবে এবার ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন তিনি। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কার্যত জর্জরিত সাধারণ মানুষ।

ভোটের মুখে এই বাজেটে দেশের মানুষকে স্বস্তি দিতে একাধিক ঘোষণা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রত্যেক বছর বাজেট (Budget 2024) পেশের আগেদিন অর্থাৎ ৩১ জানুয়ারি আর্থিক সমীক্ষা (Economic Survey) পেশ করে মোদী সরকার।

Budget 2024: FM Nirmala Sitharaman

কিন্তু এই বছর তা পেশ করা হচ্ছে। এমনটাই অর্থমন্ত্রকের (Department of Economic Affairs, Ministry of Finance) তরফে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে।

কেন পেশ হচ্ছে না আর্থিক সমীক্ষা

সামনেই লোকসভা নির্বাচন। এবার পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ হচ্ছে না। প্রয়োজনীয় আর্থিক কাজ করতেই ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী বাজেট পেশ করছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই কারনেই এবার আর্থিক সমীক্ষা (Economic Survey) পেশ করা হচ্ছে না বলে এক বার্তায় জানানো হয়েছে। তবে নির্বাচনের শেষে নতুন করে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নির্বাচিত সরকার। আর সেই সময় আর্থিক সমীক্ষা পেশ করা হবে বলে জানা গিয়েছে।

আর্থিক সমীক্ষা কী?

প্রতি বছরই বাজেটের (Budget 2024) আগে আর্থিক সমীক্ষা (Economic Survey) পেশ করা হয়। গোটা বছর দেশে অর্থনীতির হাল কেমন গেল, কোন সেক্টরে কত বিনিয়োগ এল সেই সমস্ত তথ্য তুলে ধরা হয় সমীক্ষায়।

এমনকি আর্থিক বছরে দেশের হাল কেমন হতে পারে, প্রত্যাশা কী সমস্ত কিছুই তুলে ধরা হয় এই সমীক্ষাতে। কেন্দ্রের ঘোষণার বিষয়েও উল্লেখ থাকে। বাজেটের (Budget 2024) আগে আর্থিক সমীক্ষা (Economic Survey) এর রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত রিপোর্ট (Budget 2024) পেশ না হলেও মন্ত্রকের তরফে The Indian Economy: A Review নামে একটি রিপোর্ট জারি করা হয়েছে। যেখানে দেশের আর্থিক বৃদ্ধির উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

উল্লেখ্য, আগামীকাল ১লা ফেব্রুয়ারি বাজেট (Budget 2024) পেশ করা হবে সকাল ১১ টার সময়। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে অর্থমন্ত্রকে। তবে এই বাজেট মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে তা সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+