Railway Ticket Concession: সিনিয়র সিটিজেনদের টিকিটে কেন ছাড় দিচ্ছে না রেল? 'ফাঁস' সেই তথ্য

Railway Ticket Concession: দীর্ঘদিন কেটে গিয়েছে! কিন্তু এখনও বন্ধ রয়েছে সিনিয়ার সিটিজেনদের টিকিটে ছাড়। কবে থেকে এই ছাড় ফের মিলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

কিন্তু ইতিমধ্যে পড়ুয়া এবং রোগীদের ট্রেন সফরে টিকিটের (Railway Ticket Concession) উপর ছাড় দেওয়া হয়। কিন্তু সিনিয়ার সিটিজেনদের সফরে ট্রেনের টিকিটে (Ticket Concession) ছাড় না দেওয়ায় জানেন ঠিক কত টাকা বাঁচছে রেলের? রেলমন্ত্রীর উত্তরে কার্যত চমকে গিয়েছেন।

Railway Ticket Concession

Railway Ticket Concession: জানেন কত টাকা বেঁচে যাচ্ছে রেলের?

২০২০ সাল। দেশে করোনার দাপট শুরু। আর সেই সময় রেল সিনিয়ার সিটিজেনদের টিকিটের (Railway Travel) উপর ছাড় তুলে দেয়। আর তা এখনও চালু করেনি। আর তা তুলে দেওয়ার পর জানেন ঠিক কত টাকাআয় হয়েছে রেলের। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লোকসভায় জিজ্ঞেস করা হয়।

আর সেই প্রশ্নের উত্তরে তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০১৯-২০ সালে প্রবীণ নাগরিকদের টিকিটের দামে ছাড় (Railway Ticket Concession) দেওয়ায় রেলকে ১৬৬৭ কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছিল! তবে গত দু'বছর রেল এই ছাড় না দিয়ে ঠিক কত টাকা রোজগার করেছে সে বিষয়ে কোনও উত্তর দেননি রেলমন্ত্রী। তাহলে কি বছরে ১৬৬৭ কোটি টাকা বাঁচাতেই রেল বন্ধ রেখেছে এই ছাড়? rewariyasat- বলে একটি হিন্দি পোর্টালে এমনই খবর প্রকাশিত হয়েছে।

Railway Ticket Concession: ৫৩ শতাংশ ভর্তুকি দেয় রেল?

রেলমন্ত্রী জানিয়েছেন, রেলে সফর করছেন এমন প্রত্যেকের টিকিটের উপরই সরকার ভর্তুকি দিচ্ছে। আর তা ৫৩ শতাংশ। আর এই ভর্তুকি সমস্ত টিকিটের দামের উপরই দেওয়া হয়। শুধু তাই নয়, প্রতিবন্ধী, পড়ুয়া এবং রোগীদের টিকিটের দামের (Railway Ticket Concession) উপর সরকার অনেক বেশি ভর্তুকি দেয়। এমনটাও জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, ২০১৯-২০ সালে রেলমন্ত্রককে যাত্রী টিকিটে ভর্তুকি হিসাবে ৫৯,০০০ কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। এমনটাই ওই পোর্টালের খবরে দাবি করা হয়েছে।

Railway Ticket Concession: কবে ফের ছাড় দেওয়া হবে?

করোনার সময় টিকিটের উপর ছাড় (Railway Ticket Concession) তুলে নেওয়া হয়। যা এখনও পর্যন্ত শুরু হয়নি। যদিও প্রবীণ নাগরিকদের জন্য ভাড়ায় ছাড় দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। কিন্তু এরপরেও বয়স্ক নাগরিকদের ট্রেনের টিকিটের উপর ছাড় দেওয়া শুরু করেনি রেলমন্ত্রক। আর তা নিয়ে ক্ষোভ অবশ্যই রয়েছে নাগরিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+