ভারতীয় রেলের কোচের রং কেন লাল-সবুজ-নীল? কারণ জানলে অবাক হবেন
ভারতীয় রেলে বিভিন্ন ধরনের ট্রেন যেমন রয়েছে, সেগুলির কোচও ভিন্ন রকমের। সেগুলির রংও ভিন্ন হয়ে থাকে। এর পিছনে কারণও রয়েছে।
প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেন। পাঠকও নিশ্চয়ই ট্রেনে ভ্রমণ করেন। তবে এমন অনেকে আছেন ট্রেনে এখনও ভ্রমণ করেননি। তবে কোনও সময় প্রশ্ন মনে এসেছে কি কেন ট্রেনের কোচের রং হলুদ-সবুজ-লাল কিংবা নীল করা হয়। এই রং দেওয়ার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে।

ট্রেনের কোচের রং লাল
রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের রং বেশিরভাগ ক্ষেত্রেই লাল। এইসব কোচগুলি অ্যালুমিনিয়ামের তৈরি হওয়ায় অনেকটাই হাল্কা। আর এই হাল্কা হওয়ার কারণে গতিও বেশি হয়। প্রথমে এই কোচ জার্মানি থেকে আনা হয়েছিল। পরে এদেশেই তা তৈরি করা হয়। হাল্কা হওয়ায় এইসব ট্রেনের গতি ঘন্টায় ১৬০ থেকে ২০০ কিমি পর্যন্ত হতে পারে। জরুরি পরিস্থিতিতে এই ট্রেন থামাতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়ে থাকে।

সবুজ ও বাদামি রং
সাধারণভাবে গরিব রথ ট্রেনের রং সবুজ। সাধারণ যাত্রীদের কিছুটা ভিন্ন অভিজ্ঞতা দিতে এই রং দেওয়া হয়েছে। সবুজ রংয়ের ওপরে অনেক ধরনের পেন্টিং করা হয়েছে। এই সবুজের ওপরে এই ভিন্ন রং ট্রেনটিকে আকর্ষণ অনেকটাই বাড়িয়েছে।
অন্যদিকে মিটার গেজ লাইনে চলাচলকারী ট্রেনের রং বাদামি।

ট্রেনের রং নীল
ভারতীয় রেলের অনেক কোচের রং নীল করা হয়। এক্সপ্রেস ছাড়াও কিছু প্যাসেঞ্জার ট্রেনেও এই রং লাগানো হয়। এই ধরনের কোচগুলি লোহার তৈরি। এইসব ট্রেন থামাতে এয়ার ব্রেক ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের কোচ তৈরি করা হয় চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। এই কোচগুলির ওজন বেশি। এগুলি ঘন্টায় ৭০ থেকে ১৪০ কিমি বেগে চলতে পারে।

ট্রেনের রং হলুদ-সবুজ
সাধারণভাবে প্যাসেঞ্জার ট্রেনের রং হলুদ-সবুজ। কোচের বেশিরভাগ অংশের রং হলুদ করা হয়। আর ওপরের দিকে সবুজ দিয়ে বর্ডার দেওয়া থাকে। সবুজ রং দিয়ে তা মহিলা কামরা কিনা তা চিহ্নিত করা হয়। শহর ও শহরতলির মধ্যে এই ধরনের ট্রেন চলাচল করে। এই ধরনের কোচগুলি আগে লোহার তৈরি হলেও, এখন অ্যালুমিনিয়ামের তৈরি হওয়ার কিছুটা হাল্কা হয়। তবে শহর ও শহরতলির মধ্যে চলাচলকারী এই ট্রেনের বেগ খুব বেশি হয় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications