উইল করে রতন টাটা ৫০০ কোটি টাকার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছেন এক বাঙালিকে! কে এই মোহিনী মোহন দত্ত?

Who is Mohini Mohan Dutta: গত বছর ৯ অক্টোবর হঠাত করেই ভারতের শিল্প ক্ষেত্রে বড়সড় নক্ষত্রপতন হয়। ৮৭ বছর বয়সেই প্রয়াত হন রতন টাটা। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। একই সঙ্গে রতন টাটার মৃত্যুর পরেই একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। বিশেষ করে টাটার বিশাল সম্পত্তির মালিক কে হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

দেশ-বিদেশে বিশাল সাম্রাজ্য তৈরি হলেও কোনও সন্তান বা উত্তরা‌ধিকারী ছিল না রতন টাটার। স্বভাবতই বিশাল সাম্রাজ্যের উত্তরা‌ধিকারী কে হবেন তা নিয়ে মানুষের কৌতূহল যে থাকবে। আর এর মধ্যে সামনে আসছে এক 'রহস্যময়' নাম। তিনি মোহিনী মোহন দত্ত (Mohini Mohan Datta)।

Who is Mohini Mohan Dutta

সম্প্রতি প্রয়াত শিল্পপতি উইল খোলা হয়েছে, আর সেখানেই এই নাম দেখে অনেকেই চমকে উঠেছেন। জানা যাচ্ছে, 'রহস্যময়' এই মোহিনী মোহন দত্ত (Mohini Mohan Datta)-এর নামে ৫০০ কোটি টাকা রাখা হয়েছে। কিন্তু কি এই ব্যক্তি? রতন টাটার জীবনের সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছেন?

Who is Mohini Mohan Dutta: কে এই ব্যক্তি?

জানা যায়, মোহিনী মোহন দত্ত ১৯৬০ এর দশকের গোড়ার দিকে জামশেদপুরের ডিলার্স হোস্টেলে রতন টাটার সঙ্গে প্রথম দেখা করেন। সেই সময় রতন টাটা মাত্র ২৪ বছরের ছিলেন। টাটা গোষ্ঠীর বিশাল সাম্রাজ্য সামলানোর জন্য তৈরি হচ্ছিলেন। কিছুটা দিকভ্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু মোহিনী মোহন দত্তের সঙ্গে সাক্ষাতের পর অনেকটাই জীবন বদলে যায় টাটা। দুজন একে অপরের খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, মোহিনী মোহন দত্ত শুধুমাত্র একজন সহযোগীই ছিলেন না, তাঁকে দত্তক পুত্র হিসাবেও দেখতেন টাটা। যদিও দীর্ঘ সময় একাই জীবন কাটিয়েছেন। বিয়ে করেননি। কোনও সন্তানও দত্তক নেননি।

মোহিনী মোহন দত্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীর্ঘ জীবনে রতন টাটার প্রভাব রয়েছে। তাঁর সাহায্যে ব্যবসা বাড়ানো থেকে একাধিক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন।

Who is Mohini Mohan Dutta: টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যবসা

দত্তের ব্যবসার শুরুটা টাটা গ্রুপের সঙ্গেই যুক্ত ছিল। তাজ গ্রুপের সঙ্গে কর্মজীবন শুরু হয় তাঁর। এরপর একটি ট্র্যাভেল এজেন্সি তৈরি করেন। এরপর সেটি যদিও ২০১৩ সালে তাজ গ্রুপ অফ হোটেলের একটি বিভাগ, তাজ সার্ভিসেসের সঙ্গে যুক্ত হয়ে যায়।

প্রকাশিত খবর অনুযায়ী, টাটা ক্যাপিটাল পরবর্তীতে সংস্থাটিকে অধিগ্রহণ করে এবং পরে টমাস কুকের কাছে ব্যবসা বিক্রি করে দেয়। তবে এখনও মোহিনীমোহন সেই সংস্থার ডিরেক্টর। এখানেই শেষ নয়, মোহিনী মোহনের মেয়েও টাটা গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ সময় জড়িত ছিলেন। টাটা ট্রাস্টে ১০ বছর কাজ করেছেন। কাজ করেছেন তাজ হোটেলেও।

আর সেই ঘনিষ্ঠতা এবং বিশ্বাসযোগ্যতা থেকেই ৫০০ কোটি টাকার সম্পত্তি দেওয়া হল দত্তের নামে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+