ChatGPT-এর নতুন দায়িত্বে Mira Murati! জানেন ভারতের সঙ্গে কীভাবে যোগ তাঁর

অপসারিত খোদ ChatGPT-এর সৃষ্টিকর্তা এবং সিইও স্যাম অল্টম্যান। ওপেনএআই বোর্ড তাঁকে অপসারিত করেছে বলে জানা গিয়েছে। হঠাত কেন সিইও স্যাম অল্টম্যানকে সরানো হল তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে স্যামের অপসারণের পর সিইও হিসাবে দায়িত্ব নিয়েছেন Mira Murati

অন্তর্বর্তী সিইও হিসাবে সংস্থার দায়িত্ব নেবেন তিনি। ২০১৮ সালে টেসলার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন Mira। এরপরেই ওপেনএআই (ChatGPT-এর পেরেন্ট কোম্পানি) -তে যোগ দেন। এরপর থেকে সংস্থার অনেক দায়িত্বই Mira Murati-এর কাঁধেই ছিল।

ChatGPT-এর নতুন দায়িত্বে Mira Murati!

ChatGPT-তৈরিতে বড় অবদান

সংস্থার তরফে এক বার্তায় দাবি, ChatGPT-এর সিইও হিসাবে Mira Murati কাজ করার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ। তবে স্থায়ী সিইও হিসাবে খুব শীঘ্রই কাউকে নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। তবে অনেকের মতে, ChatGPT-তৈরির ক্ষেত্রে অনেক বড় অবদান রয়েছে Mira Murati-এর। এমনকি এহেন উদ্ভাবনের পিছনে সম্পূর্ণ তাঁর মাথাই কাজ করেছে। (AI)-চালিত চ্যাটবট ChatGPIT তৈরির সংস্থার OpenAI-এর চিফ টেকনোলজি অফিসার (CTO) পদে কর্মরত ছিলেন মীরা।।

Mira Murati আসলে কে?

Mira Murati এর জন্ম 1988 সালের আল্বানিয়া'তে হয়। তবে তাঁর বাবা-মা দুজনেই ভারতীয় বংশদ্ভুত। তবে মীরার পড়াশোনা সবটাই কানাডা থেকে হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে দীর্ঘ পড়াশোনা। টেসলায় কাজ করার সময় মীরা মডেল এক্স টেসলা গাড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও পরে টেসলার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন মীরা। এরপর ২০১৮ সালে, ChatGPT-এর মূল কোম্পানি Open AI-তে কাজ শুরু করেন।

সাক্ষাৎকারে ঘিরে জল্পনা

তবে সম্প্রতি মীরার একটি সাক্ষাতকারে ঘিরে রিতিমত হইচই বেঁধে যায়। এক সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউতে ChatGPT-একে অপব্যবহার করা হচ্ছে। আর এই বিষয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন মীরা। আর এরপরেই তাঁকে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল।

আর এরপরেই স্যাম অল্টম্যানকে সরিয়ে দিল বোর্ড। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে, মাইক্রোসফট সহায়তায় তৈরি এই সংস্থা আর অল্টম্যানের উপরে আস্থা রাখতে পারছে না। আর তাই বোর্ডের পক্ষ থেকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

একাধিক সংস্থায় কাজ

পড়াশোনা শেষ করার পর, মূর্তি গত ২০১১ সালে একজন ইন্টার্ন হিসেবে গোল্ডম্যান শ্যাসে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০১২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জোডিয়ক এরোস্পেস বলে একটি সংস্থায় কাজ করেন মীরা। এরপর কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকেই উঠেছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+