Best Mileage Scooters: পেট্রোল ভরান একবার, ঘুরুন দিনের পর দিন! মাইলেজে সেরা এই পাঁচ স্কুটার
Best Mileage Scooters: যত বাড়ছে বাইকের দাম ততই কমছে মাইলেজ! মাইলেজ পাওয়া যায় এমন বাইকের খোঁজ করছেন? তাহলে অবশ্যই আপনার জন্যে এই প্রতিবেদন। পাঁচটি এমন বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে যেগুলির দাম একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।
এমনকি মাইলেজেও (Best Mileage Scooters) যে কোনও বাইককে টক্কর দিতে পারে এই পাঁচ বাইক।

- Best Mileage Scooters: Suzuki Avenis 125
আর এই তালিকার শীর্ষেই রয়েছে Suzuki Avenis 125। এই স্কুটারটিতে 124.3cc-এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.58 bhp এর আউটপুট জেনারেট করতে সক্ষম। Suzuki এর Avenis 125 গত 2021 সালের নভেম্বর মাসে লঞ্চ করে। মাইলেজ যে কোনও বাইককে টক্কর দিতে পারে Suzuki Avenis 125। সংস্থার দাবি, দীর্ঘ রাস্তায় এই বাইকে প্রতি লিটারে 54 কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। দামও মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। Suzuki Avenis 125 এর এক্স-শোরুম প্রাইস হবে 91,567 টাকা।
- Best Mileage Scooters: yamaha ray zr 125
মাইলেজের নিরিখে দ্বিতীয় তালিকায় রয়েছে yamaha-এর ray zr 125। এই স্কুটারটিতে 125cc এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.04 bhp এর আউটপুট জেনারেট করতে সক্ষম। 2020 সালের ফেব্রুয়ারি মাসে yamaha ray zr 125 ভারতের বাজারে লঞ্চ করে। খুব অল্পদিনেই অন্যতম জনপ্রিয় বাইক হয়ে উঠেছে এটি। প্রতি লিটারে 51.5 কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই বাইকে। এক্স শোরুম দাম পড়বে 86,789 টাকা।
- Best Mileage Scooters: Hero Pleasure Plus
Hero Pleasure Plus -এও দারুন মাইলেজ পাওয়া যায়। এতে 110.9 cc এর ইঞ্জিন যুক্ত করা হয়েছে। যা কিনা 8 bhp এর আউটপুট জেনারট করতে সক্ষম। 2019 সালে ভারতের বাজারে লঞ্চ করে Hero এর Pleasure Plus স্কুটারটি। মাইলেজ প্রতি লিটারে 50 কিমি পর্যন্ত পাওয়া যায় এই স্কুটারে। এক্স-শোরুম প্রাইস 70,321 টাকা।
- Best Mileage Scooters: Yamaha Fascino
Yamaha এর অন্যতম বিক্রিত স্কুটার Fascino 125। এই স্কুটারে 125 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 8.04 bhp এর আউটপুট জেনারেট করতে সক্ষম। 2019 সালে লঞ্চ করে এই স্কুটার। মাইলেজে এই স্কুটারে লিটারে 50 কিমি পর্যন্ত পাওয়া সম্ভব। Yamaha Fascino এর এক্স-শোরুম দাম পড়বে 81,975 টাকা।
- Best Mileage Scooters: Hero Pleasure Plus Xtec
এই প্রতিবেদনের শেষ স্কুটারটি হল Hero Pleasure Plus Xtec। এতে 110.9 cc এর শক্তিশালী একটি ইঞ্জিন দেওয়া হয়েছে। ২০২১ সালে লঞ্চ করেছে এই স্কুটার। প্রতি লিটারে 50 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই বাইকে। Hero Pleasure Plus Xtec এ আধুনিক ফিচার রয়েছে। এক্স-শোরুম প্রাইস পড়বে 79,117 টাকা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications