Vande Sadharan Express: রেল ট্র্যাকে ধরে ছুটছে বন্দে সাধারণ এক্সপ্রেস! কবে চলবে হাওড়া থেকে?
Vande Sadharan Express: বন্দে ভারতের পর ভারতীয় রেলপথে ঝড় তুলবে বন্দে সাধারণ এক্সপ্রেস। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই নয়া এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনটাই রেল সূত্রে খবর। একেবারে আমআদমির জন্যে তৈরি দেশের বিশেষ এই ট্রেনের ট্রায়ান রান শুরু হয়ে গিয়েছে।
বন্দে সাধারণ ভারতের তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কমলা রঙের একটি ট্রেন লাইন দিয়ে ছুটে যাচ্ছে। এমনকি স্টেশনে ঢুকতেও দেখা যাচ্ছে ট্রেনটি (Vande Sadharan Express)। আর তা সামনে আসতেই ঝড় উঠছে লাইক-শেয়ারের।

Vande Sadharan Express: নন এসি আমআদমির ট্রেন
দেশের অন্যতম এলিট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। দেশের প্রথম সেমি বুলেটও বটে। কিন্তু এই ট্রেনের ভাড়া এতটাই বেশি যে ইচ্ছা থাকলেও অনেকেই এই ট্রেনে উঠতে পারেন না। আর সেই খামতি পূরণ করবে বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) ।
এই ট্রেনে বন্দে ভারতের যাবতীয় সুবিধা থাকলেও ভাড়া হবে খুবই কম। এমনকি গতির সঙ্গে কোনও আপোষ করা হয়নি। তবে বন্দে সাধারণ এক্সপ্রেসে কোনও এসি নেই। আর তা না থাকার কারণে এই ট্রেনের ভাড়া কম। তবে ঠিক কত টাকা ভাড়া হবে তা এখনও জানা যায়নি।
Vande Sadharan Express: ভাইরাল ভিডিও-
রেল ট্র্যাকে এই ট্রেনের পরীক্ষা শুরু হয়েছে। মাজগাঁওয়ের ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডে গত কয়েকদিন আগেই এই ট্রেন (Vande Sadharan Express) পৌঁছে যায়। কয়েক দফায় এই ট্রেনের পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা চলাকালীন একটি ভিডিও সামনে এসেছে।
যেখানে বন্দে সাধারণ এক্সপ্রেসের একটি রেক ভাদোদরা স্টেশনে ঢুকছে। জানা গিয়েছে, দেশের পাঁচটি রুটে বন্দে সাধারণ এক্সপ্রেস চালানো সিদ্ধান্ত নেওয়া হল। আর সেই পাঁচটি রুট হল পাটনা-নয়া দিল্লি, হাওড়া-নয়া দিল্লি, হায়দরাবাদ-নয়া দিল্লি, মুম্বই-নয়া দিল্লি এবং এর্নাকুলাম-গুয়াহাটি।
Vande Sadharan Express: হাওড়া থেকে কবে চলবে
হাওড়া-নয়া দিল্লি রুটেও বন্দে সাধারণ ভারত এক্সপ্রেস (Vande Sadharan Express) চালানোর পরিকল্পনা রেলের রয়েছে। যে পাঁচটি রুটকে অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যেই রয়েছে হাওড়া-নয়া দিল্লি রুট। যদিও এখনও কোনও রেক এসে পৌছয়নি। তবে খুব শীঘ্রই তা চলে আসবে বলেই খবর। হাওড়া থেকে একগুচ্ছ বন্দে ভারত এই মুহূর্তে একাধিক রুটে চলছে। এবার সাধারণের জন্যে তৈরি ট্রেনও চলবে বাংলা থেকে।












Click it and Unblock the Notifications