হোয়াটস অ্যাপের নতুন ফিচার : এবার কাউকে ভুল করে মেসেজ পঠিয়ে ফেললে আর চিন্তা নেই!
হোয়াটস অ্যাপে এখন আর কাউকে ভুল করে মেসেজ পাঠিয়ে ফেললে চিন্তা নেই। সেই ব্যক্তি যদি মেসেজ না দেখে থাকেন, অর্থাৎ মেসেজ যদি 'আন রিড' দেখায় , তাহলে সেই মেসেজকে ডিলিট করে দেওয়া যাবে।
হোয়াটস অ্যাপে, এখন আর কাউকে ভুল করে মেসেজ পাঠিয়ে ফেললে চিন্তা নেই। সেই ব্যক্তি যদি মেসেজ না দেখে থাকেন, অর্থাৎ মেসেজ যদি 'আন রিড' দেখায় , তাহলে সেই মেসেজকে ডিলিট করে দেওয়া যাবে।
এর জন্য হোয়াটস অ্যাপ আনছে 'রিকল ফিচার'। আর এই নতুন ফিচারের সাহায্যেই 'ডিলিট' করা যাবে 'আন রিড' মেসেজকে। বারবারই হোয়াটসঅ্যাপ আসে নতুন ফিচার নিয়ে । সেই সমস্ত ফিচারে কিছু না কিছু আকর্ষণীয় বিষয় থাকে। এই মেসেজিং অ্যাপটিতে ব্যবহার করা যায়, ৫০ টি ভিন্ন ভাষা। যার মধ্যে রয়েছে ১০ ভারতীয় ভাষা।

এই আধুনিকতম রিকল ফিচারটি , মেসেজ পাঠানোর ৫ মিনিটের মধ্যে কার্যকর হবে। এটা ব্যবহারকারীদের 'সেন্ট মেজেসের' ক্ষেত্রে কাজ করবে। 'রিকল' এর জন্য, সংশ্লিষ্ট মেসেজটির ওপরে 'ট্যাপ' করতে হবে। তাহলেই দেখা যাবে 'হোয়াটস অ্যার রিকল' অপশন টি। তারপরই সেই মেসেজকে ডিলিট করা যাবে।
শুধু মেসেজ নয়, 'রিকলের' মাধ্যমে ডিলিট করা যাবে ভিডিও, GIF,ছবি ইত্যাদি। পাশপাশি ৫ মিনিটের মাথায় স্ট্যাটাস রিপ্লাইয়ের ক্ষেত্রেও এটি করা সম্ভব। ফলে 'রিকল' এর মাধ্য়মে হোয়াটস অ্যাপ এখন আরও আকর্ষণীয়।












Click it and Unblock the Notifications