আয়কর রিটার্ন জমায় দেরিতে দিতে হবে জরিমানা! বিলম্বের জন্য ফি, শেষ তারিখ একনজরে
আয়কর বিভাগের তরফে করদাতাদের ইমেল ও এসএমএসের মাধ্যমে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, যাতে তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেন অর্থাৎ অনলাইনে রিটার্ন ফাইল করেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিতে জরিমানার সংস্থান রয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছরেই আয়করের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ থাকে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাই। যা অন্যবারের মতো এবারও আয়কর বিভাগের তরফে বারে বারে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

- সময় ৩১ জুলাই পর্যন্ত
করদাতারা, যাঁদের অ্যাকাউন্ট টযাক্স অডিটের জন্য দায়বদ্ধ নয়, তাঁদের পূর্ববর্তী আর্থিক বছর অর্থাৎ ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার অনুমতি দেওয়া হয়।
কোনও কোনও বছরে রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ানো হয়। তবে এই বছর আয়কর বিভাগের তরফে এব্যাপারে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৪-২৫-এর সংশোধিত রিটার্ন এবং বিলম্বিত রিটার্ন দাখিলের শেষ তারিখ হল ২০২৪-এর ৩১ ডিসেম্বর।
- সময় পাওয়া যায় চার মাস
আয়কর বিভাগকরদাতাদের দ্রুত কর জমা দেওয়ার সুবিধা করে দিতে নতুন আর্থিক বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে অনলাইনে বিভিন্ন আইটিআর ফর্ম দিয়ে রাখে। তবে বেশিরভাগ বেতনভোগীরা তাদের নিয়োগকর্তার থেকে ফর্ম ১৬ পাওয়ার পরে তাঁদের আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। অর্থাৎ করদাতারা আগের বছরের ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য এপ্রিল থেকে জুলাই এই চারমাস সময় পেয়ে থাকেন।
- জরিমানা
যাঁদের মোট করযোগ্য আয় পাঁছ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের জন্য দেরিতে ট্যাক্স রিটার্ন দাখিলের সর্বোচ্চ জরিমানা হল এক হাজার টাকা। পাঁচ লক্ষ টাকা বেশি আয়ের করদাতাদের জন্য জরিমানা পাঁচ হাজার টাকা। আর যদি মোট আয় করছাড়ের সীমার নিচে হয়, তাহলে আয়কর আইন অনুযায়ী, কোন জরিমানা দিয়ে হয় না।
- কর ছাড়ের সীমা
নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা গত বছর ২.৫ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে তিন লক্ষ টাকা করা হয়েছে। পুরনো কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা। করদাতারা আশা করছেন কর ছাড়ের সীমা বৃদ্ধি করা হবে নতুন ও পুরনো উভয় কর ব্যবস্থাতেই। আগামী ২৩ জুলাই পেশ হতে চলা ২০২৪-এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই কর ছাড়ের সীমা বৃদ্ধি করেন কিনা, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications