জিএসটি-র কী প্রভাব পড়বে জীবনদায়ী ওষুধের উপরে, জানেন কি
ওষুধের দাম আমজনতার সাধ্যের মধ্যে রাখতে জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ) দামে হস্তক্ষেপ করেছে।
জুলাইয়ের প্রথম দিন থেকে সারা দেশে চালু হতে চলেছে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর। তার আগেই ওষুধের দাম আমজনতার সাধ্যের মধ্যে রাখতে জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ) দামে হস্তক্ষেপ করেছে। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]
বর্তমানে ৮০ শতাংশ ওষুধে ৯ শতাংশ হারে কর আদায় করা হয়। জিএসটির ফলে তা ১২ শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছিল। আর তা নিয়েই অনেকে আশঙ্কা করছিলেন। [আরও পড়ুন : নিত্য ব্যবহারকারী ভোগ্যপণ্যের উপরে জিএসটি-র কী প্রভাব পড়বে]

আর সেই আশঙ্কার কথা মাথায় রেখে জুলাই মাস শুরুর আগে মোট ৭৬১টি ওষুধের দামের সর্বোচ্চ সীমা বেঁধে ফেলল এনপিপিএ। 'ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার' মোতাবেক আবগারি শুল্ক বাদ দিয়ে এই নয়া সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে জিএসটি বলবৎ হওয়ার পরও ওষুধের দাম খুব বেশি বাড়বে না।
এইচআইভি, ক্যানসার, নিউমোনিয়া, ত্বকের রোগের মতোর ওষুধের দাম কমবে। তবে তার কারণ সরাসরি জিএসটি নয়। তা বলবৎ হওয়ার আগেই দাম কমাতে আবগারি শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে। এরপরে জিএসটি চালু হলে ওষুধের উপরে খুব বেশি ধাক্কা লাগবে না।
স্টেন্ট, লিউকোমিয়া, হেপাটাইটিস বি-র মতো রোগের ওষুধের দাম বাড়েনি। বেশিরভাগ ওষুধই ১২ শতাংশের ব্র্যাকেটে পড়েছে। এছাড়া কিছু জীবনদায়ী ওষুধকে মাত্র ৫ শতাংশ করের স্ল্যাবে রাখা হয়েছে।
তবে তামাকজাত রোগের চিকিৎসায় ব্যবহৃত নিকোটিন গাম যা সিগারেট বা গুটখার পরিবর্ত হিসাবে অনেক সময়ে ব্যবহার করা হয় তা জিএসটিতে ১৮ শতাংশ করের ধাপে রাখা হয়েছে। যা নিয়ে সংশোধনী চেয়ে আবেদন করেছে সিপলার মতো ওষুধ প্রস্তুতকারক সংস্থা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications