গ্রাহকদের জন্যে বড়সড় সতর্কতা স্টেট ব্যাঙ্কের তরফে! এই কাজ না করলে যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে লেনদেন

প্যান এবং আধার লিংক ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করে উঠতে পারেননি। এর ফলে নতুন করে আরও একবার বাড়ানো হয়েছে ডেডলাইন। করোনা পরিস্থিতির কথা ভেবেই মূলত এই স

প্যান এবং আধার লিংক ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করে উঠতে পারেননি। এর ফলে নতুন করে আরও একবার বাড়ানো হয়েছে ডেডলাইন। করোনা পরিস্থিতির কথা ভেবেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গ্রাহকদের জন্যে বড়সড় সতর্কতা স্টেট ব্যাঙ্কের তরফে!

নয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩০ শে জুন থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে প্যান-আধার কার্ডের লিংক করার সময়সীমা। একই ভাবে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক এসবিআই তাদের গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করল। যাতে ঠিকঠাক ভাবে অ্যাকাউন্ট চলে সেজন্যে গ্রাহকদের সতর্ক করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

গত কয়েক বছর আগে সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের কেওয়াসি জমা দেওয়ার কথা বলা হয়। প্যান এবং আধার কার্ড যুক্ত করতে হবে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে।

এক্ষেত্রে প্যানের সঙ্গে আধার লিংক বাধ্যতামূলক করা হয়েছে। এখনও বহু অ্যাকাউন্টের সঙ্গে তা করা হয়নি। তা করা না হলে অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে যাবে।

ইতিমধ্যে এসবিআইয়ের তরফে এই বিষয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। লেনদেন ঠিক করতে অবিলম্বে প্যান এবং আধার কার্ড যুক্ত করতে হবে।

এসবিআই তাঁদের গ্রাহকদের সতর্ক করে আরও জানিয়েছে যে, আধার কার্ড-প্যান দেওয়া থাকলে সমস্ত সরকারি ভর্তুকির টাকা পায়া যায়। কিন্তু প্যানের সঙ্গে যদি আধার যুক্ত করা না থাকে তাহলে যে কোনও মুহূর্তে বাতিল হতে পারে প্যান কার্ড। আর তা বাতিল হলে যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্টের লেনদেনও।

অর্থাৎ বড়সড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে যখনও প্যান কার্ড দেবেন তখনই আপনাকে টাকা তুলতে দেওয়া হবে না আর। ফলে এখনই আধারের ১২ ডিজিট নম্বরের সঙ্গে প্যান যুক্ত করার কথা বলছে এসবিআই। যখনই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও আধার যুক্ত কতে ফেলতে হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে করোনা পরিস্থিতির মধ্যে বৈঠকে বসে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেখানে একগুচ্ছ বড়সড় সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যার মধ্যে গুরুত্বপূর্ণ আয়কর ক্ষেত্রে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। যেমন করোনা চিকিৎসাতে কোনও আর্থিক সাহায্য নিয়ে আয়করের আওতায় পড়বে না।

অন্যদিকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্ত করার সময়সীমা ফের বাড়ায় কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছে মোদী সরকার।

সেদিকে তাকিয়ে নতুন করে ফের একবার প্যানের সঙ্গে আধারের সংযুক্তি করণের সময়সীমা বাড়ানো হল। আর তা আরও তিনমাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এই সময়সীমার মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত করা না হলে বন্ধ হয়ে যেতে পারে প্যান কার্ড। ফলে সমস্যা এড়াতে এখনই সেরে ফেলুন এই কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+