কর বাঁচানোর অন্যতম উপায় পাঁচ বছরের স্থায়ী বিনিয়োগ! এইসব ব্যাঙ্কগুলিতে সুদের হার বেশি
চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৩-২৪ আর্থিক বছর শেষ হবে ৩১ মার্চ। এই আর্থিক বছরে কর ছাড় পেতে গেলে ওই সময়ের মধ্যে বিনিয়োগ করতে হবে। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, এনএসসি, এসসিএসএস কিংবা জীবন বিমার প্রিমিয়ামের মাধ্যমে কার্যত ঝুঁকিহীন বিনিয়োগের উপায় রয়েছে।
ঠিক তেমনই অন্য উপায়ও রয়েছে। তা হল বিভিন্ন ব্যাঙ্কে পাঁচ বছরের স্থায়ী বিনিয়োগ। সেখানে বিভিন্ন ব্যাঙ্কে সুদের হারের তফাত রয়েছে।

- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ছয় শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০২ লক্ষ টাকা পাওয়া যায়।
- ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৫ লক্ষ টাকা পাওয়া যায়।
- ইউনিয়ন ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৭ লক্ষ টাকা পাওয়া যায়।
- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৭ লক্ষ টাকা পাওয়া যায়।
- ব্যাঙ্ক অফ বরোদা ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৭ লক্ষ টাকা পাওয়া যায়।
- কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৬.৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.০৯ লক্ষ টাকা পাওয়া যায়।
- বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৭ শতাংশের বেশি সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.১২ লক্ষ টাকা পাওয়া যায়।
- এইচডিএফসি ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৭ শতাংশের বেশি সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.১২ লক্ষ টাকা পাওয়া যায়।
- আইসিআইসিআই ব্যাঙ্ক ট্যাক্স সেভিংস ডিপোজিটের ওপরে ৭ শতাংশের বেশি সুদ দিয়ে থাকে। ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে ২.১২ লক্ষ টাকা পাওয়া যায়।












Click it and Unblock the Notifications