কেন্দ্রীয় বাজেট ২০২০ : কর ও সেস-এর পার্থক্য কী?

কর ও সেস-এর পার্থক্য কী?

সেস বা শুল্ক একধরনের ট্যাক্স। এটিকে করদাতার ন্যূনতম করের দায়বদ্ধতার উপর ধার্য করা হয়। রাজ্য বা কেন্দ্রীয় সরকার যখন কোনও সুনির্দিষ্ট উদ্দেশ্যে তহবিল জোগাড় করার কথা ভাবে তখনই সাধারণত এই সেস আরোপ করা হয়ে থাকে।

সেস কী?

সেস কী?

আদতে কর হল বিস্তৃত বিষয়। আর সেস, অর্থাৎ উপকর হল করের শতাংশের উপর ধার্য পরিমাণ। প্রত্যক্ষ কর ব্যক্তির আয়ের উপর প্রযোজ্য হয়। অন্যদিকে সেস কোনও প্রদত্ত ব্যক্তির জন্য ধার্য করের উপর ধার্য করা পরিমাণ।

সেস-এর প্রয়োগ কোথায় হয়?

সেস-এর প্রয়োগ কোথায় হয়?

সেস একটি বিশেষ প্রকল্পের প্রচারের জন্য প্রবর্তন করা হয়। সাধারণত সরকার বর্তমান ক্ষেত্রে যেই বিষয়ের উপর মনোযোগ প্রয়োজন দেওয়া বলে মনে করে সেই বিষয়ে সেস বসানো হয়। ২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে যেমন স্বাস্থ্যসেবা প্রচারের জন্যে আগের শিক্ষাবৃত্তি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাত থেকে ৪ শতাংশ সেস বসানো হয় স্বাস্থ্য ব্যবস্থার উপর। ভারতের গ্রামীণ প্রয়োজনের কথা মাথায় রেখে এই রদবদল করা হয়েছিল।

কোথায় কোন খাতে জমা পড়ে অর্থ?

কোথায় কোন খাতে জমা পড়ে অর্থ?

কর এবং সেস থেকে আদায় করা অর্থের পরিমাণ নিজ নিজ ক্ষেত্রে জমা পড়ে যাতে পরবর্তীতে সেটিকে প্রয়োজন মতো খরচ করা যায়। যেমন সংবিধানের ২৬৬(১) ধারা অনুযায়ী কর বাবদ সরকারের আয় নির্দিষ্ট তহবিলে জমা পড়ে। তবে সেস থেকে আদায় হওয়া অর্থের পরিমাণ একমাত্র একটি উদ্দেশ্যে ব্যবহার করার জন্যেই রাখে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+