Post Office Saving Scheme: পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্কিম কী? কী সুবিধা পেতে পারেন জানেন?
Post Office Saving Scheme: যাঁরা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এটি অন্যতম ভাল একটি স্কিম। এই যোজনা থেকে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। বিশেষত গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য এটি খুবই সুবিধাজনক প্রকল্প। এই ক্ষেত্রে টাকা জমানো সুরক্ষিত বলেও মনে করা হয়।
যে সব জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া কঠিন, সেখানেও এই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (Post Office Saving Scheme) অত্যন্ত কার্যকর হয়।

Post Office Saving Scheme: অ্যাকাউন্ট খোলার শর্তগুলো কী কী
১. অ্যাকাউন্টটি কেবলমাত্র নগদ টাকা বিনিয়োগ (Post Office Saving Scheme) করে খোলা হয়।
২. নাবালকের নামেও খোলা যেতে পারে অ্যাকাউন্ট। ১০ বছরের বেশি বয়সীরাই এই অ্যাকাউন্টটি খুলতে পারবে।
৩. অ্যাকাউন্টটি এককভাবে খোলা যেতে পারে, আবার ২ বা ৩ জন প্রাপ্তবয়স্ক একসঙ্গেও অ্যাকাউন্ট খুলতে পারেন।
৪. অ্যাকাউন্টটি সচল রাখতে গেলে তিন বছরে অন্তত একবার লেনদেন করতে হবে।
৫. সর্বনিম্ন ৫০০ টাকা জমা রেখেই এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
Post Office Saving Scheme: কী কী সুবিধা পাওয়া যায়
১. বছরের যে কোনও সময় এই অ্যাকাউন্টি বন্ধ (Post Office Saving Scheme) করে দিতে পারেন।
২. একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে সহজেই অ্যাকাউন্ট স্থানান্তরিত করা যায়।
৩. এটিএম-এর মাধ্যমে লেনদেন করা যায় এই প্রকল্পে।
৪. একক অ্যাকাউন্টগুলি যে কোনও সময়ে জয়েন্ট অ্যাকাউন্টে রূপান্তরিত করা যেতে পারে।
৫. চেক থেকে ডেবিট কার্ড সব পরিষেবাই পাওয়া যায়।
৬. প্রয়োজন হলে অ্যাকাউন্টের টাকা সম্পূর্ণ বা আংশিক তুলে নেওয়া যেতে পারে।
Post Office Saving Scheme: কীভাবে খুলবেন অ্যাকাউন্ট?
১. আধার কার্ড, ছবি, রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজের দেওয়া পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।
২. পোস্ট অফিস থেকে ফর্ম নিয়ে পূরণ করতে হবে।
৩. ৫০০ টাকা দিয়ে খুলতে পারবেন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার হবে ৪ শতাংশ।
৪. পাওয়া যাবে ইন্টারনেট ব্যাংকিং-এর সুবিধাও।












Click it and Unblock the Notifications