বাজেট ২০১৮-র কোন প্রভাব পড়বে স্টক মার্কেটে! কী বলছেন বিশেষজ্ঞরা

২০১৮ সাধারণ বাজেটের পরে ইক্যুটি মার্কেটে তার কী প্রভাব পড়ে তা নিয়ে আগ্রহ থাকে। যদি শেষ কয়েক বছরের পরম্পরাকে উদাহরণ হিসাবে ধরা হয় তাহলে দেখা যাবে বাজেট পেশের মাসে সেনসেক্স উপরের দিকেই থাকে।

২০১৮ সাধারণ বাজেটের পরে ইক্যুটি মার্কেটে তার কী প্রভাব পড়ে তা নিয়ে আগ্রহ থাকে। যদি শেষ কয়েক বছরের পরম্পরাকে উদাহরণ হিসাবে ধরা হয় তাহলে দেখা যাবে বাজেট পেশের মাসে সেনসেক্স উপরের দিকেই থাকে। ২০১০ সাল থেকেই সেই ট্রেন্ড বহাল থেকেছে। নয় বারের মধ্যে ছয় বারই সেনসেক্স ঊর্ধ্বমুখী থেকেছে। এর মধ্যে একবার অন্তর্বর্তী বাজেটও পেশ হয়েছে। [বাজেট ২০১৮-য় কোন দিকে ফোকাস থাকবে জেটলির]

বাজেট ২০১৮-র কোন প্রভাব পড়বে স্টক মার্কেটে!

সাধারণত দেখা গিয়েছে বাজেটের আগে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বুঝে অনেকেই বাজারে টাকা লাগাতে চান না। বাজেট পেশ হয়ে গেলে তারপরে অনেকে বিনিয়োগ করেন। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অনেক সময় দেখা যায়, বাজেটের আগে বাজার পড়ে গেলে বাজেট পেশের পরই তা চাঙ্গা হয়ে ওঠে। যদিও না বড় কিছু রদবদল ঘটে।

এবারের বাজারের ক্ষেত্রে যেটা সবচেয়ে লক্ষ্যণীয় তা হল, বাজেটের আগে থেকেই মার্কেট বেড়ে সর্বকালীন রেকর্ড ভেঙে চলেছে প্রতিদিন। সেনসেক্স হোক বা নিফটি, কোনওটাই থামছে না বা পড়ছে না। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন বাজেটের পরে বিরাট কিছু উত্থান সম্ভবত এবছর সম্ভব হবে না।

আর্থিক ঘাটতি কোন দিকে গড়ায় সেটা এবারের বাজেটে বড় বিষয় হতে পারে। তা বাড়লে মুদ্রাস্ফীতি কমাতে রেট কাট হতে পারে। বৃদ্ধি ও আয় ২০১৮ সালে বাড়তে পারে। আর্থিক ঘাটতি বেশি থাকলে তেলের দাম বাড়া সহ নানা বিষয় সামাল দিতে সরকার ব্যর্থ হবে।

পাশাপাশি যেহেতু ভারতের বাজার এখন বিশ্বের বাজারের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেহেতু বাজেট পেশের পরে বিশ্ব বাজার কীভাবে রিঅ্যাক্ট করে তার উপরেও অনেক কিছু নির্ভর করবে। ফলে বিনিয়োগকারীদের ভারতের বাজেটে চোখ রাখার পাশাপাশি বিশ্ব বাজারেও চোখ রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+